বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Headline :
খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে. ( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) লালমনিরহাটে এক যুবককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ও স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ। লামায় রিসোর্ট নির্মাণের নামে কবরস্থান দখলের অভিযোগে মানববন্ধন বগুড়া গাবতলীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-৩ নাইচা’র এমপ্লয়ি এনগেজমেন্ট’ বিভাগ থেকে “বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা”-কে দাপ্তরিক সংগঠন হিসেবে স্বীকৃতি আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইন পাস প্রতিবাদে ২০ এপ্রিল জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা মৌলভীবাজার জেলা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় দিন দিন লোডশেডিং বেরিয়ে চলছে ভোগান্তি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের।

বগুড়া গাবতলীতে গাছের সাথে এ কেমন শত্রুতা! ৭ শতক জমির ফলন্ত শিম গাছ কেটে নিলো দুর্বৃত্তরা

Reporter Name / ৩৯ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

মোঃ রানা মিয়া
বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলায় দুর্বৃত্তরা রাতের আঁধারে ৭ শতক জমির ফলন শুরু হওয়া শিম গাছ কেটে দেওয়ায় এক প্রান্তিক কৃষক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে কৃষকের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

গতকাল রাতে গাবতলী উপজেলার সারুটিয়া গ্রামের কৃষক সিদ্দিক তার শিম ক্ষেতে গিয়ে এই ভয়াবহ দৃশ্য দেখতে পান। দেখেন যে, তার ৭ শতক জমির সম্পূর্ণ শিম গাছের গোড়া ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়া হয়েছে। ফলে, গাছগুলো ঢলে পড়ে আছে এবং ফলন্ত শিমগুলো মাটিতে মিশে যাচ্ছে।

ক্ষতিগ্রস্ত কৃষকের আহাজারি
ক্ষতিগ্রস্ত কৃষকের ফুফু আনোয়ারা কান্নায় ভেঙে পড়ে জানান, “আমি অনেক আশা নিয়ে ভাতিজাকে সঙ্গে নিয়ে এ বছর আগাম শিম চাষ করেছিলাম। ফলনও ভালো হচ্ছিল। গত সপ্তাহ থেকেই শিম তোলা শুরু করেছিলাম। কিন্তু কে বা কারা আমার সাথে এমন চরম শত্রুতা করলো! এই ৭ শতক জমিতে শিম চাষ করতে আমার যে টাকা খরচ হয়েছে, তার চেয়েও অনেক বেশি লোকসান হলো। সব মিলিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। একজন গরিব কৃষকের জন্য এটা অনেক বড় আঘাত।”

এ বিষয়ে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানিয়েছেন, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। ক্ষতিগ্রস্ত কৃষককে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষকের ফসলের এমন ক্ষতি কোনোভাবেই কাম্য নয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category