বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ফরিদপুরে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ , আহত ৫

Update : বুধবার, ৪ জুন, ২০২৫
ফরিদপুরে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ , আহত ৫

ফরিদপুর প্রতিনিধিঃ

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় মাহেন্দ্র-বাস মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন।

বুধবার (৪ জুন) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

ফরিদপুরে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ , আহত ৫

নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মিজানুর রহমান (৪৫) ও মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর গ্রামের বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী মিজান পরিবহন ও টেকেরহাটগামী মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রে থাকা পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এতে ৫ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানসিভ জুবায়ের নাদিম জানান, দুর্ঘটনায় মোট পাঁচজন নিহত হন। হাসপাতালে আহত অবস্থায় মোট পাঁচজন রোগী ভর্তি হন। এর মধ্যে একজন ভর্তি আছেন। বাকি চারজন রোগীকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবউজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাহেন্দ্রর সাথে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। তবে যাত্রীবাহী বাসটি পালিয়ে গেছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।


More News Of This Category