বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

প্রয়াত ডা. বেনী মাধব শর্মার মৃত্যুতে চট্টগ্রাম নাগরিক ফোরামের শোক

Update : বুধবার, ২৫ জুন, ২০২৫
প্রয়াত ডা. বেনী মাধব শর্মার মৃত্যুতে চট্টগ্রাম নাগরিক ফোরামের শোক

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক এবং চট্টগ্রাম প্রতিদিন-এর উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মার পিতা ডা. বেনী মাধব শর্মার (৭৮) পরলোকগমনে চট্টগ্রাম নাগরিক ফোরামের গভীর শোক প্রকাশ করেছেন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও মহাসচিব মো. কামাল উদ্দিন।

এক শোকবার্তায় তাঁরা বলেন, “ডা. বেনী মাধব শর্মা ছিলেন একজন নিষ্ঠাবান চিকিৎসক ও মানবিক গুণসম্পন্ন ব্যক্তি। তাঁর চিকিৎসাসেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চট্টগ্রামবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছে।

তাঁর মৃত্যুতে আমরা একজন সজ্জন, মমতাময় ও দায়িত্বশীল নাগরিককে হারালাম, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”

আরও পড়ুনঃ রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির মতবিনিময় সভা কক্সবাজারে

তাঁরা প্রয়াত ডা. বেনী মাধব শর্মার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পরিবার সূত্রে জানা গেছে, তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের আমানবাজারে শেষকৃত্য সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

চট্টগ্রামের চিকিৎসা ও সমাজসেবার ইতিহাসে ডা. বেনী মাধব শর্মার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।


More News Of This Category