মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Headline :
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরের গঙ্গাচড়ায় চরাঞ্চলের সংকট ও উন্নয়ন ভাবনা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময়। ঝালকাঠিতে ডেলটা লাইফের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আসন্ন ইউপি নির্বাচনে ধর্মপাশা সদরের ১, ২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী হিসেবে উন্নয়নের লক্ষে লড়তে চান বীর মুক্তিযোদ্ধার সন্তান সপ্না আক্তার। লালমনিরহাটে দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত, আটক ২ রংপুর রেঞ্জে অ্যাডিশনাল ডিআইজি শাহ মমতাজুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত প্রেস বিজ্ঞপ্তি ​শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে কোনো আপস নয়: ঢাকা-৪ এমপি দালাল-সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে কাজ করছেন এমডি জামাল, দালালমুক্ত হাসপাতাল গড়ার উদ্যোগ আজ ১১০ বছর পূর্ণ করল ‘উত্তরের অক্সফোর্ড’ খ্যাত কারমাইকেল কলেজ ইতিহাস, ঐতিহ্য ও আন্দোলন-সংগ্রামের সাক্ষী এই কলেজ বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের দিন ব্যাপী কর্মসূচী

প্রেস বিজ্ঞপ্তি ​শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে কোনো আপস নয়: ঢাকা-৪ এমপি

Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি
​শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে কোনো আপস নয়: ঢাকা-৪ এমপি সৈয়দ জয়নুল আবেদীন
​ঢাকা, ১০ নভেম্বর ২০২৬:
ঢাকা-৪ আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব সৈয়দ জয়নুল আবেদীন বলেছেন, আগামী দিনের মেধাবী ও যোগ্য প্রজন্ম গড়ে তুলতে হলে সবার আগে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক—সকলের সমন্বিত প্রচেষ্টায় এলাকার শিক্ষাঙ্গনগুলোকে আরও গতিশীল ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে।
​আজ মঙ্গলবার পূর্ব জুরাইন আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
​বিদ্যালয়ে পৌঁছে এমপি মহোদয় প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতি এবং অবকাঠামোগত বর্তমান অবস্থা সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে শিক্ষার মান উন্নয়ন, ভৌত অবকাঠামোর সমস্যা সমাধান এবং এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


More News Of This Category