প্রেস বিজ্ঞপ্তি
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে কোনো আপস নয়: ঢাকা-৪ এমপি সৈয়দ জয়নুল আবেদীন
ঢাকা, ১০ নভেম্বর ২০২৬:
ঢাকা-৪ আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব সৈয়দ জয়নুল আবেদীন বলেছেন, আগামী দিনের মেধাবী ও যোগ্য প্রজন্ম গড়ে তুলতে হলে সবার আগে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক—সকলের সমন্বিত প্রচেষ্টায় এলাকার শিক্ষাঙ্গনগুলোকে আরও গতিশীল ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে।
আজ মঙ্গলবার পূর্ব জুরাইন আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যালয়ে পৌঁছে এমপি মহোদয় প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতি এবং অবকাঠামোগত বর্তমান অবস্থা সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে শিক্ষার মান উন্নয়ন, ভৌত অবকাঠামোর সমস্যা সমাধান এবং এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.