বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

প্রশাসনের কড়া নিরাপত্তায় যশোরের বাগআঁচড়ায় শ্রমিক ইউনিয়নের ভোট গ্রহণ চলছে

সেলিম আহম্মেদ, যশোরঃ
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

সেলিম আহম্মেদ, যশোরঃ

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে যশোরের বাগআঁচড়া-নাভারণ ও বেনাপোল পরিবহন ও মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। বাগআঁচড়া হাইস্কুল মাঠে নির্বাচনী কেন্দ্র স্থাপন করে ভোটগ্রহণ কার্যক্রম শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে।

৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনিয়নের ১৭টি পদে। এর মধ্যে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ (দুই পদ) ২ জন, সাংগঠনিক সম্পাদক ৪ জন, সমাজকল্যাণ সম্পাদক ২ জন, সাংস্কৃতিক সম্পাদক ২ জন, ক্রীড়া সম্পাদক ২ জন, দপ্তর সম্পাদক ২ জন, প্রচার সম্পাদক ২ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৪ জন প্রার্থী রয়েছেন।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১,২২৬ জন। প্রতিটি বুথে গড়ে ১০০ জন করে ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচন সুষ্ঠু করতে নিয়োজিত রয়েছেন ১৭ জন প্রিজাইডিং অফিসার, ১২ জনের মনিটরিং টিম, ১৩ জন স্বেচ্ছাসেবক ও ৩৫ জন পুলিশ সদস্য। পাশাপাশি শ্রম অধিদপ্তরের কর্মকর্তারাও নির্বাচন পর্যবেক্ষণে মাঠে রয়েছেন।

আরও পড়ুনঃ নাসিরনগরে ছাত্রদলনেতা খুনের মামালা,গ্রেফতার হয়নি কোন আসামী

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রবিউল হোসেন বলেন, “নির্বাচন ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।”

নির্বাচন কেন্দ্রের সামনে সকাল থেকেই দেখা গেছে ভোটারদের দীর্ঘ সারি। ব্যানার, ফেস্টুন, নির্বাচনী মার্কা ও স্লোগানে মুখর পুরো বাগআঁচড়া এলাকা।

স্থানীয় একজন শ্রমিক মো. মনিরুল ইসলাম বলেন, “এই নির্বাচন শ্রমিকদের ভাগ্য গঠনের নির্বাচন। আমরা যার ওপর বিশ্বাস করি, তাকেই ভোট দিচ্ছি। এখানে কোনো ঝামেলা নেই, আনন্দ-উৎসবের মধ্য দিয়েই ভোট দিচ্ছি।”

এদিকে নির্বাচন উপলক্ষে গোটা এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। কর্মসংস্থান ও শ্রমিক অধিকার রক্ষায় যারা বলিষ্ঠ ভূমিকা রাখবেন, তাদের হাতেই নেতৃত্ব তুলে দিতে চায় ইউনিয়নের সদস্যরা।


More News Of This Category