রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Headline :
বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে রাস্তায় দাঁড়ালেন শিক্ষার্থীরা

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নানাবিধ আর্থিক দুর্নীতি অনিয়মের অভিযোগে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদের পদত্যাগের দাবিকে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

রোববার ( ৭ সেপ্টেম্বর ) বেলা ১১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, অভিভাবক আমজাদ হোসেন, সৌরভ হোসেন, নিজাম উদ্দিন, দশম শ্রেণির শিক্ষার্থী ইয়াছিন আরাফাত নাহিয়ান, মাইনুল হোসেনাইন ও সাজ্জাদ হোসেন প্রমূখ।

আরও পড়ুনঃ বীরগঞ্জে পরিবেশ সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এতে বক্তারা অভিযোগ করে বলেন, নোয়াখালী উচ্চ বিদ্যালয় ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয়ের আশেপাশের অধিকাংশ পরিবারগুলো নিতান্ত গরীব ও দিনমজুর শ্রেণির। তাই শহরের নামিদামি স্কুল গুলোতে এ পরিবারগুলোর সন্তানদের ভর্তির সুযোগ না হওয়ায়, এই স্কুলই তাদের একমাত্র ভরসা।

কিন্ত প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ শিক্ষার্থী ভর্তিতে নীতিমালা বহির্ভূত অধিক টাকা আদায় করে। সহকারি নারী শিক্ষক, অভিভাবকদের সাথে খারাপ আচরণ করে। রশিদ ছাড়া চাঁদা দাবি ও আদায় করে। শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবসা প্রতিষ্ঠানে রুপান্তনের চেষ্টা করে এবং এতিম, গরীব শিক্ষার্থীদের প্রতি অমানবিক নিষ্ঠুর মনোভাব প্রদর্শন করে। তবে সংশ্লিষ্ট একাধিকস্থানে অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি শিক্ষার্থী ও অভিভাবক মহল।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ বলেন, আমি একটি মিটিংয়ে আছি। পরে এ বিষয়ে কথা বলব।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, শিক্ষার্থীরা আমার কাছে এসেছে। তাদের লিখিত ভাবে অভিযোগ গুলো দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে।


More News Of This Category