বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ, বিজ্ঞপ্তি

Update : বুধবার, ১৮ জুন, ২০২৫
প্রকাশিত সংবাদের প্রতিবাদ, বিজ্ঞপ্তি

কুমিল্লা প্রতিনিধিঃ

সম্প্রতি কয়েকটি অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় “বেপোরোয়া মনোহরগঞ্জে এক বিএনপি নেতা!” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদের সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং আমার ব্যক্তিগত ও রাজনৈতিক মান-সম্মান ক্ষুন্ন করার অসৎ উদ্দেশ্যে পরিবেশিত হয়েছে।

সংবাদে আমাকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই এবং এসব অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত। সংবাদে উল্লেখ করা হয়েছে যে, আমার বিরুদ্ধে একাধিক জিডি রয়েছে, ত্রাণ আত্মসাতের মামলা হয়েছে এবং ১০ বছরের সাজা দেওয়া হয়েছে—এসব তথ্য বাস্তবতার সঙ্গে মিল নেই এবং আইনি প্রক্রিয়ায় এসব অভিযোগ আমি নাকচ বা মোকাবেলা করেছি/করছি।

আরও পড়ুনঃ মতলব উত্তরে ৫ ই অগাস্ট এরপর ১২ নং ফরাজীকান্দি ইউনিয়নের আওয়ামী যুবলীগের দোসর কে এই ইসমাইল হোসেন প্রধান

আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে গণতান্ত্রিকভাবে আমার দায়িত্ব পালন করে আসছি। আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার শুধুমাত্র আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা। এই সংবাদ প্রকাশের মাধ্যমে আমার সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে, যা আমি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।

আমার এলাকার কিছু ভূমিদস্যু ও কুচক্রী মহল—যারা ছনুয়া গ্রামের মরহুম সামছুল হকের মেয়ে লতিফা বেগম ও ফাতেমা বেগমের প্রায় চল্লিশ বছরের দখলীয় সম্পত্তি জোরপূর্বক ও হুমকি-ধামকির মাধ্যমে দখলে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে—তাদের অন্যায় কার্যকলাপের প্রতিবাদ করায় তারা এখন আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। মূলত তাদের স্বার্থে আঘাত লাগায় তারা নানা কুৎসিত প্রচারণা ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

আমি সংশ্লিষ্ট পত্রিকা/মিডিয়া কর্তৃপক্ষকে অনুরোধ করছি, আমার এই প্রতিবাদলিপি যথাযথভাবে এবং সমান গুরুত্ব দিয়ে প্রকাশ করবেন।

নিবেদক:
শাহ আলম মেম্বার
সদস্য, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি,

সদ্য বিলুপ্ত সভাপতি, ঝলম উওর ইউনিয়ন বিএনপি।
গ্রাম: ছনুয়া, ইউনিয়ন: ঝলম উত্তর
উপজেলা: মনোহরগঞ্জ, জেলা: কুমিল্লা।


More News Of This Category