রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

পুলিশের জালে নকল পুলিশ আটক

Update : শনিবার, ২১ জুন, ২০২৫
পুলিশের জালে নকল পুলিশ আটক

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ নকল ডিবি পুলিশকে আটক করে জেলহাজতে পাঠায়। পাঁচবিবি থানা পুলিশ ভুয়া ডিবি পুলিশকে দিনাজপুরের ফুলবাড়ী থেকে আটক করে।

নকল ডিবি পুলিশ হলো দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে নূর মোহাম্মদ শাহজাহান (৩৯)।

আরও পড়ুনঃ পলাশবাড়ীতে বালতির পানিতে পড়ে দুই বছ‌রের শিশুর মৃত্যু

গত ১৫ জানুয়ারি/২৪ সালে উপজেলার আওলাই ইউনিয়নের গুর্ণি (শন্তাদ্বীগড়) গ্রামের শ্রী সুপথ মালির বাড়িতে ডিবি পুলিশ পরিচয় দেয়। এরই একপর্যায়ে নূর মোহাম্মদ সুপথের বাড়িতে প্রবেশ করে বিভিন্ন ঘরের জিনিসপত্র তল্লাশি করতে থাকে।

নকল ডিবি পুলিশ তল্লাশি করে সুপথের বাড়ি থেকে নগদ টাকা ও একটি বাটন মোবাইল ফোন হাতিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে সুপথ পাঁচবিবি থানায় ১৮৬০ সালের আইনে ১৭০/৩৮০ ধারায় একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচবিবি থানার এস আই মোঃ আব্দুল্লাহ আল মাসুম সঙ্গীয় অফিসার এএসআই মোঃ সোহেল রানা ভুয়া ডিবি নূর মোহাম্মদ শাহজাহানকে দিনাজপুরের ফুলবাড়ী থেকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায় শাহজাহানের বিরুদ্ধে পাঁচবিবি ছাড়াও ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ও দিনাজপুরের ফুলবাড়ী থানায় পৃথক ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চুরি ও ছিন্তাই মামলা রয়েছে।

 

পাঁচবিবি থানার ওসি মোঃ মইনুল ইসলাম বলেন, আসামি নূর মোহাম্মদকে গ্রেপ্তারপূর্বক আদালতে সোপর্দ করা হয়।

 


More News Of This Category