বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

পালিয়ে থেকেও পুলিশের জালে গ্রেফতার

Update : শনিবার, ২৮ জুন, ২০২৫
পালিয়ে থেকেও পুলিশের জালে গ্রেফতার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারের হুলিয়া মাথায় নিয়ে দীর্ঘদিন পালিয়ে ছিলেন মাদক সম্রাজ্ঞী মৌলুদা বেগম (৬০)। পালিয়ে থেকেও গ্রেফতার এড়াতে পারলেন না অবশেষে জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশের জালে গ্রেফতার হয়েছে এই মাদক ব্যবসায়ী।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জী ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের মেয়ে মোছাঃ মৌলুদা বেগম। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করেন থানা পুলিশ।

আরও পড়ুনঃ গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

মামলা সূত্রে জানা যায়, গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে পাবনা সদর থানায় (মামলা নম্বর-১৪, জিআর নং-৬৬৭) মামলায় আদালত মৌলুদাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। মামলার রায়ের পর থেকে মৌলুদা গ্রেফতার এড়াতে আত্মগোপনে থাকে।

গত বৃহস্পতিবার পাঁচবিবি থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ শহিদুল ইসলাম জেলা পুলিশ সুপার স্যার ও থানার ওসি স্যারের দিকনির্দেশনায় সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শাহজাহানপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মইনুল ইসলাম বলেন, আদালতের রায়ের ওয়ারেন্টের ভিত্তিতে মৌলুদাকে গ্রেফতার করে থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মহোদয়।

 


More News Of This Category