বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

পার্বত্য জেলা বান্দরবানের লামায় রিসোর্ট ম্যানেজারকে অস্ত্রের মুখে অপহরণ, আটক তিন

Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
পার্বত্য জেলা বান্দরবানের লামায় রিসোর্ট ম্যানেজারকে অস্ত্রের মুখে অপহরণ, আটক তিন

বান্দরবন জেলা প্রতিনিধিঃ

বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা প্যারাডাইস ভ্যালিতে বৃহস্পতিবার (২৬ জুন) গভীররাতে চাঞ্চল্যকর এক অপহরণ চেষ্টার ঘটনা ঘটে। রিসোর্টের দায়িত্বপ্রাপ্ত বাঙালি ম্যানেজার আব্দুল খালেককে (২০) অস্ত্রের মুখে অপহরণ করে একদল উপজাতি সন্ত্রাসী। অপহরণের উদ্দেশ্য ছিল ৬ লাখ টাকা মুক্তিপণ আদায়।

জানা যায়, খালেক রাতের বেলায় পরিবারের সঙ্গে রিসোর্টে অবস্থান করছিলেন। রাত আনুমানিক ২টায় ৮-১০ জন অস্ত্রধারী তার কক্ষে ঢুকে তাকে ও তার স্ত্রীকে জিম্মি করে। পরে চোখ বেঁধে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। তবে গভীর জঙ্গলের মাঝ দিয়ে চলাকালীন সুযোগ বুঝে তিনি পাহাড় বেয়ে নিচে লাফিয়ে পালিয়ে যান এবং জীবনের ঝুঁকি নিয়ে কাছাকাছি এলাকায় গিয়ে স্থানীয়দের কাছে সাহায্য চান।

খালেকের কাছ থেকে বিস্তারিত শুনে উত্তেজিত জনতা ঐদিন দুপুরেই মিরিঞ্জা বাগানপাড়া এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তিনজনকে ধরে ফেলে। ধৃতদের গণপিটুনির পর হস্তান্তর করা হয় ইয়াংছা সেনাক্যাম্পে। পরে সেখান থেকে সেনাবাহিনী তাদেরকে লামা থানা পুলিশের কাছে সোপর্দ করে।

পুলিশ জানায়, অভিযুক্তদের কাছ থেকে একটি ধারালো কিরিচ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যেগুলো খালেকের রিসোর্ট থেকে ছিনতাই করা হয়েছিল। তবে অস্ত্র উদ্ধারে ব্যর্থ হয় জনতা, কারণ সন্ত্রাসীদের ঘেরাও করলে তারা অস্ত্রগুলো পাহাড়ের খাদে ফেলে দেয়।আটক ব্যক্তিরা হলেন—টানিয়েল ত্রিপুরা (৩৮), রহিম ত্রিপুরা (৩০) ও হালিরাম ত্রিপুরা (২৮)।

আরও পড়ুনঃ বগুড়া গাবতলীতে মাদক কারবারি লিখনসহ বিভিন্ন মামলার তিন ব্যক্তি গ্রেপ্তার

তারা যথাক্রমে লামা, রুমা ও থানচি উপজেলার স্থায়ী বাসিন্দা। প্রত্যেকের বিরুদ্ধে এলাকায় হত্যা, অপহরণ ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।অপহৃত খালেক বলেন, “তারা চোখ বেঁধে আমাকে জিম্মি করে মালিকের কাছে ৬ লাখ টাকা চায়। ভাগ্য ভালো, আমি পালিয়ে এসেছি।”

রিসোর্ট মালিক মোঃ আইয়ুব আলী বলেন, “রাত ২টা ৩০ মিনিটে অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে মুক্তিপণ চাওয়া হয়। খালেক নিরাপদে ফিরেছে—এইটাই বড় কথা। আমরা অপরাধীদের কঠোর শাস্তি চাই।”

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এনামুল হক। তিনি জানান, “বিকেলে তিনজনকে আটক করা হয় এবং সেনাবাহিনীর মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়। তদন্ত চলমান রয়েছে।


More News Of This Category