বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

পাবনায় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ

প্রস্তাবিত ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে পাবনায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন করেন পাবনা সিভিল সার্জন কার্যালয়।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত পাবনা সিভিল সার্জন কার্যালয় চত্বরে তিন ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক ও পাবনা জেলা সভাপতি মোঃ ফজলুল হক এবং সাধারণ সম্পাদক মোঃ রহুল আমিন। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্বাস্থ্য সহকারীরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

স্বাস্থ্য সহকারীরা বলেন, “জন্মের পর শিশুকে যে প্রতিরোধযোগ্য টিকাগুলো দেওয়া হয়, তার দায়িত্ব মূলত আমরাই পালন করে থাকি। অথচ এ কাজটি টেকনিক্যাল হলেও আমরা টেকনিক্যাল মর্যাদা থেকে বঞ্চিত। অন্য দপ্তরের কর্মীদের তুলনায় আমরা চরম বৈষম্যের শিকার হচ্ছি ।

আরও পড়ুনঃ কুমিল্লায় ৬দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলার স্বাস্থ্য সহকারীরা

তারা আরও বলেন, “স্বাস্থ্যখাতের আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের হাত ধরেই এসেছে, অথচ আমাদের ভাগ্যের উন্নয়ন হয়নি। তাই নিয়োগবিধি সংশোধন, স্নাতক ডিগ্রি ভিত্তিক ১৪তম গ্রেড, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে, পদোন্নতিতে ধারাবাহিকতা ও টাইম স্কেলের স্বীকৃতি প্রদানসহ ছয় দফা বাস্তবায়ন করতে হবে।”

স্বাস্থ্য সহকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ থাকবে।”

তারা আশা প্রকাশ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর এই ছয় দফা যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করবে।

 


More News Of This Category