বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

পাবনার সাঁথিয়ায় পূর্ব বনগ্রাম এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০

Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ

পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় বাস-ট্রাকে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে যাত্রীবাহী পাবনা এক্সপ্রেস নামের একটি বাস পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যো পূর্ব বনগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের তিনজন যাত্রী নিহত হন।

আরও পড়ুনঃ বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অপহৃত ৩ ছাত্র উদ্ধার কিশোর গ্যাংয়ের ৪ জন গ্রেফতার
খবর পেয়ে থানার পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, বাসের চালক ঘুমিয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত তিনজনের মধ্যে দুইজনের নাম পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন- পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮) ও সাঁথিয়া উপজেলার আতাইকুরা কালী দর পাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী (৪০)। অপর জনের পরিচয় পাওয়া যায়নি ।

 


More News Of This Category