রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Headline :
কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

পাবনায় গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে পাবনা শহরের চাপা মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ করে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মুজলিশে সুরার অন্যতম সদস্য ও পাবনা পৌর সভার মেয়র পদ প্রার্থী ও পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি এস. এম. সোহেল, পৌর জামায়াতে আমীর উপাধাক্ষ আব্দুল লতিফ , সদর উপজেলা জামায়াতের আমীর আব্দুর রব প্রমুখ।

এছাড়া অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা জামায়াতে নায়েব আমীর মাওলানা খন্দকার জাকারিয়া হোসাইন, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ ইকরামুল হক, জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি মোঃ নাছির উদ্দীন নাছিম, শহর শিবিরের সভাপতি গোলাম রহমান জয় ।

আরও পড়ুনঃ গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানাচ্ছি

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন , “গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। যেখানে বাকস্বাধীনতা ও সভা-সমাবেশের অধিকার হরণ করা হয়, সেখানে কোনো গণতন্ত্র থাকে না।

আজ দেশের প্রতিটি মাঠে-ময়দানে অন্যায়ের প্রতিবাদে জনতার জাগরণ শুরু করেছে। ছাত্রলীগ ও আওয়ামী লীগ আজ সন্ত্রাসের প্রতীক হয়ে উঠেছে। এদের হাতে এখন শুধু হামলা আর রক্ত। আমরা দেশপ্রেমিক জনতা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব।

আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীদের শাস্তির দাবি করছি। এতে জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


More News Of This Category