রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
Headline :
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সহ সভাপতি বীর মুক্তি যোদ্ধা গোলাম মোস্তফা রফিকের আত্মার মাগফিরাতের জন্য কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে গোপন ভিডিও দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ২ শাহরাস্তিতে রাতে ঘোরাফেরা, ১৭ কিশোরকে আটক করে অভিভাবকের জিম্মায় দিল পুলিশ মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে অভিযান বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার পুলিশ সুপার, লালমনিরহাট কর্তৃক সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এর বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান। গাইবান্ধায় স্তন ক্যান্সার স্ক্রিনিং ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত সূচিপাড়া ডিগ্রি কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনবরণ পানছড়িতে পাহাড় কেটে খাল ভরাট, ২০ হাজার টাকা জরিমানা পানছড়িতে দারুল কুরআন নুরানী একাডেমির নতুন ক্যাম্পাস উদ্বোধন এসএসসি পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

পানছড়িতে পাহাড় কেটে খাল ভরাট, ২০ হাজার টাকা জরিমানা

Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

পানছড়িতে পাহাড় কেটে খাল ভরাট, ২০ হাজার টাকা জরিমানা

স্কেভেটর জব্দ, সরকারি রাস্তা ক্ষতিগ্রস্তের অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে পাহাড় কেটে খাল ভরাট ও সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত করার অভিযোগে মো. কাজল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৫ নম্বর উল্টাছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জিয়ানগর এলাকার আলীনগর রাস্তার মুখে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন।

অভিযান সূত্রে জানা যায়, অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬খ ও ১৫(১) ধারার বিধান অনুযায়ী অভিযুক্তকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত স্কেভেটরটি জব্দ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই এলাকায় স্কেভেটর দিয়ে পাহাড় কাটার কাজ চলে। এ সময় পাহাড়ের মাটি দিয়ে পাশের একটি খাল ভরাট করা হয়। পাশাপাশি সরকারি রাস্তার শেষ অংশ কেটে ক্ষতিগ্রস্ত করার অভিযোগও ওঠে।

খবর পেয়ে পানছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটার কাজ বন্ধ রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের মৌখিকভাবে নিষেধ করে। এর পরদিন শনিবার উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে জরিমানা ও স্কেভেটর জব্দের ব্যবস্থা নেয়।

স্থানীয়দের আশঙ্কা, পাহাড় কাটা ও খাল ভরাটের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হতে পারে। এতে জলাবদ্ধতার ঝুঁকিও বাড়তে পারে।

পাহাড় কাটা বন্ধ, খাল ও সরকারি রাস্তা রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


More News Of This Category