রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Headline :
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সহ সভাপতি বীর মুক্তি যোদ্ধা গোলাম মোস্তফা রফিকের আত্মার মাগফিরাতের জন্য কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে গোপন ভিডিও দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ২ শাহরাস্তিতে রাতে ঘোরাফেরা, ১৭ কিশোরকে আটক করে অভিভাবকের জিম্মায় দিল পুলিশ মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে অভিযান বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার পুলিশ সুপার, লালমনিরহাট কর্তৃক সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এর বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান। গাইবান্ধায় স্তন ক্যান্সার স্ক্রিনিং ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত সূচিপাড়া ডিগ্রি কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনবরণ পানছড়িতে পাহাড় কেটে খাল ভরাট, ২০ হাজার টাকা জরিমানা পানছড়িতে দারুল কুরআন নুরানী একাডেমির নতুন ক্যাম্পাস উদ্বোধন এসএসসি পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গাইবান্ধায় স্তন ক্যান্সার স্ক্রিনিং ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গাইবান্ধায় স্তন ক্যান্সার স্ক্রিনিং ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিনিধি গাইবান্ধা:

গাইবান্ধা সদর উপজেলার নশরতপুরে স্তন ক্যান্সার স্ক্রিনিং ও সচেতনতামূলক এক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রংপুর ক্যান্সার ফাউন্ডেশনের উদ্যোগে এবং জিইউকে হাসপাতালের সার্বিক সহযোগিতায় এ সচেতনতামূলক আলোচনা ও স্ক্রিনিং ক্যাম্প পরিচালিত হয়।

কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মনি রানী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রশিদ, জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুম এবং গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী আফতাব হোসেন।

আলোচনায় ডা. মনি রানী স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, নিয়মিত সেলফ-এক্সামিনেশন (স্ব-পরীক্ষা) এবং নিয়মিত স্ক্রিনিংয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা গেলে সঠিক চিকিৎসার মাধ্যমে তা পুরোপুরি নিরাময় সম্ভব। তাই সংকোচ ভুলে যেকোনো অস্বাভাবিক লক্ষণ দেখা মাত্রই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।”

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও জিইউকে হাসপাতালের স্বাস্থ্যকর্মীসহ চার শতাধিক নারী অংশ নেন। আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারীদের স্তন ক্যান্সার স্ক্রিনিং ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।


More News Of This Category