রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
Headline :
ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

পাওনা টাকা নিয়ে বিরোধে ওষুধ ব্যবসায়ীকে হত্যা, আসামি গ্রেফতার

Update : শনিবার, ২৮ জুন, ২০২৫
পাওনা টাকা নিয়ে বিরোধে ওষুধ ব্যবসায়ীকে হত্যা, আসামি গ্রেফতার

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বোচাগঞ্জে ওষুধ ব্যবসায়ী সাধক চন্দ্র রায়ের হত্যার রহস্য উদঘাটনসহ একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতও উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার ঠাকুরগাঁও থেকে মনোদ্বীপ রায় (২০) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউনিয়নের রনটি গ্রামের তপন কুমার রায়ের ছেলে।

শনিবার (২৮ জুন) সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রনটি গ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মারুফাত হোসেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, প্রায় এক মাস আগে মনোদ্বীপ রায় সাধক চন্দ্র রায়ের কাছ থেকে ১১ হাজার টাকা ধার নেন। টাকা পরিশোধে দেরি হওয়ায় সাধকের মা ও মনোদ্বীপের মায়ের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে মনোদ্বীপের মা তাকে গালাগালি করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।

আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন 

এর জের ধরে গত সোমবার রাতে মনোদ্বীপ রায় সাধককে গ্রামের পাশের এক পুকুরপাড়ে ডেকে নেন। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি একটি বাঁশের লাঠি দিয়ে সাধকের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সাধকের মৃত্যু হয়। পরে মরদেহটি পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যান তিনি।

ঘটনার পর দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ঠাকুরগাঁও থেকে মনোদ্বীপকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সাধককে হত্যার কথা স্বীকার করেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত-ই-রাব্বানা, অতিরিক্ত পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মনিরুজ্জামান এবং বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার উপস্থিত ছিলেন।


More News Of This Category