বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী

পাঁচবিবি প্রাণিসম্পদের জমি দখলমুক্ত করলেন এসি ল্যান্ড

‎আতাউর রহমান (লিটন), ‎পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

‎আতাউর রহমান (লিটন), ‎পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

‎জয়পুরহাটের পাঁচবিবির মোহাম্মদপুর ইউনিয়নে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের নিজস্ব ১০১’শতক সম্পত্তি দখলমুক্ত করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন। কোটি টাকার এ সম্পদ দীর্ঘদিন যাবত অন্যরা ভোগ দখল করে রেখেছিল।

‎রোববার সরেজমিনে সরকারি আমিন দ্বারা মাপযোগ করে সম্পত্তি  উদ্ধার করেন এসি ল্যান্ড মহোদয়। এসময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী,  ভেটেরিনারী সার্জন ডাঃ ফয়সাল রাব্বী, মোহাম্মদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম ও ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম সহ এলাকার সুধীজনের উপস্থিত ছিলেন।

‎উপজেলার মোহাম্মদপুর ইউপির বিনধারা মৌজার ২৭৮ নং দাগের ১০১’শতক প্রাণিসম্পদের জমিটি ৩০/৩৫ বছর থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদ লীজ প্রদান করে আসছিল।

আরও পড়ুনঃ গাইবান্ধায় জাগপা’র বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ

লীজের টাকা পরিষদ কোষাগারে জমা হতো না।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বেদখল জমিটি দখলমুক্ত করতে উদ্যোগ নেন । বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি সহকারী কমিশনারকে প্রাণিসম্পদের বেদখল সম্পত্তি উদ্ধারের নির্দেশ দেন।

‎সাবেক চেয়ারম্যান ও কলেজ শিক্ষক মোঃ রফিকুল ইসলাম চৌধুরী শাহীন বলেন, সম্পত্তিটি যে উপজেলা প্রাণিসম্পদের না জানার কারনে পরিষদের মাধ্যমে লীজ দেওয়া হতো।

‎উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী বলেন, প্রাণিসম্পদের সম্পত্তিটি বেদখল ছিল। ইউএনও মহোদয়ের নির্দেশনায় সহকারী কমিশনারের মাধ্যমে উদ্ধার হলো।


More News Of This Category