বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

পাঁচবিবিতে ৩’কাঠা জমির জন্য প্রাণ গেল নৈশ প্রহরীর

Update : শনিবার, ১৪ জুন, ২০২৫
পাঁচবিবিতে ৩'কাঠা জমির জন্য প্রাণ গেল নৈশ প্রহরীর

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামের মৃত শহীদ উদ্দিনের ছেলে ওবায়দুর রহমান (৫২) কে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত ওবায়দুর বাড়ির পাশেই মালিদহ উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরীর চাকরি করত। ঘটনাটি শুক্রবার জুমার নামাজের সময় ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫’জনকে আটক করে থানায় নিয়ে আসে। এবিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওবায়দুর ও প্রতিবেশী ছইমদ্দিনের সঙ্গে দীর্ঘদিন থেকে ৩’কাঠা বাড়ির ভিটা জমি জমার বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য ওবায়দুর অ’জু করে মসজিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেলেন। এসময় ছইমদ্দিনের ৩ মেয়ের জামাই ও মেয়েরা মিলে নিহত ওবায়দুরের বাড়িতে প্রবেশ করে প্রথমে মহিলাদের মারপিট করতে থাকে।

আরও পড়ুনঃ মঈনউদ্দীন মহসিনের মৃত্যুতে চট্টগ্রাম নাগরিক ফোরামের গভীর শোক প্রকাশ

ওবায়দুর অসুস্থ থাকায় ভয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। হামলাকারীরা ঘরের দরজা লাথি মেরে ভেঙে ঘরে ঢুকে ওবায়দুরকে এলোপাথাড়ি লাঠি দিয়ে আঘাত করে। তার অবস্থার অবনতি দেখে হামলাকারী ছইমদ্দিনের পরিবারের সবাই ঘটনাস্থল ত্যাগ করেন। গুরতর আহত ওবায়দুরকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করায় পরিবারের লোকজন। কর্তব্যরত চিকিৎসক ওবায়দুরকে মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মইনুল ইসলাম বলেন, উপজেলার মালিদহ গ্রামে জমি জমার জেরে ২’পরিবারের মধ্যে মারামারি হয়। এতে ওবায়দুর রহমান নামে এক ব্যক্তি মারা যায়। ঘটনাস্থল থেকে বিবাদী পক্ষের ৫’জনকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। নিহতের সুরতহাল রিপোর্ট অনুযায়ী মামলার প্রস্তুতি চলছে। আকতার হোসেন বকুল। ০১৭৩৩-১৪১৬৩৯


More News Of This Category