বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

পাঁচবিবিতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (১১) অস্ত্রের মুখে অপহরণ করে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে নুরুল হুদা (৩৮) নামের এক যুবকের বিরুদ্ধে। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোলান রশিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।

 

নুরুল হুদা পার্শ্ববর্তী দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট গ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিকের পুত্র।
এ ঘটনায় ঐ ছাত্রীর বাবা রশিদুল ইসলাম বাদী হয়ে জয়পুরহাট বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। যার নং- ৬৬/২০২৫।

আরও পড়ুনঃ কালীগঞ্জের মানবাধিকার সংকট:অনুসন্ধানে হিউম্যান এইড

মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭ টার সময় বাদীর স্কুল পড়ুয়া মেয়ে ও ভাগনা বাড়ীর পাশে গাছের আম কুড়ানোর জন্য গেলে সেখানে পূর্ব পরিকল্পিত ভাবে ওৎপরতে থাকা নুরুল হুদা দুজনের গলায় চাকু ধরে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে যায়।

পরবর্তীতে বাদী তার মেয়ে ও ভাগিনাতে খোঁজাখুঁজির করতে থাকে। একপর্যায়ে বাড়ীর পার্শ্বে তুলসীগঙ্গা নদী ধারে গেলে তাদের উপস্থিতি বুঝতে পেয়ে একটি ঝোপ থেকে কান্নাকাটি করে শিশু দুজন বের হয়ে আসে।

সেখানে দুজনকে চাকু দেখিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে জানায়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।

 

এ বিষয়ে নুরুল হোদা বলেন, ঘটনার দিনে আমি ওই পথে বাড়ীর ফিরছিলাম। পথেই বাচ্চারা খেলাধুলা করছিল, আমি তাদের কিছু না বলে বাড়ীতে চলে আসি। পরে জানতে পারি শিশুটির বাবা বাদি হয়ে আমার নামে মামলা করেছেন। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটি সঠিক নয়।

 

পাঁচবিবি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাজেদুর রহমান বলেন, এ বিষয়ে আদালত থেকে একটি কাজ এসেছে। আমরা তদন্তের মাধ্যমে যথাসময়ে আদালতে প্রেররণ করবো।


More News Of This Category