পল্লী সঞ্চয় ব্যাংক, চৌগাছা শাখা, যশোরের উদ্যোগে “ব্যবসায়িক পারফরম্যান্স মূল্যায়ন ও মতবিনিময় সভা” সফলভাবে সম্পন্ন!
মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ স্টাফ রিপোটার,,
আজ ২৯ জুলাই, ২০২৬ খ্রি. পল্লী সঞ্চয় ব্যাংক, চৌগাছা শাখা, যশোরের আয়োজনে ও ব্যাংকের নিজস্ব সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায়িক পারফরম্যান্স মূল্যায়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা বোর্ডের সম্মানিত পরিচালক এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য জনাব নুরে আলম তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের বোর্ড সচিব ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব মুহাম্মদ আলী।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ে ছিলেন যশোর জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো: কামাল সরকার। এছাড়া চৌগাছা শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বিগত অর্থবছরের অর্জিত সাফল্য পর্যালোচনার পাশাপাশি নতুন অর্থবছরে গ্রাহকসেবার মান উন্নয়ন ও ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।