বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

পল্লী চিকিৎসকদের দক্ষতা ও ঐক্যের প্রতীক বিপিডিএ: ৬৮ হাজার গ্রাম বাংলায় স্বাস্থ্যসেবার বাতিঘর বিপিডিএ

Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিজস্ব প্রতিবেদকঃ
৬৮ হাজার গ্রাম বাংলার পল্লী চিকিৎসকদের দক্ষতা উন্নয়নে বিপিডিএ’র যুগান্তকারী উদ্যোগ
“প্যারামেডিক্স ডেভলপমেন্ট ট্রেইনিং (পিডিটি)” কোর্স সম্পন্ন, অর্জিত হলো সনদ।

বাংলাদেশের ৬৮ হাজার গ্রাম বাংলার পল্লী চিকিৎসকদের ঐক্যবদ্ধ আশ্রয়স্থল বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন (বিপিডিএ) এর উদ্যোগে পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আধুনিক চিকিৎসা জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে “প্যারামেডিক্স ডেভলপমেন্ট ট্রেইনিং (পিডিটি)” প্রশিক্ষণ কোর্স।

বিপিডিএ কেন্দ্রীয় কমিটির সম্মানিত নির্বাহী পরিষদ চেয়ারম্যান, বিপিডিএ হেলথ্ এডুকেশন এন্ড টেকনোলজি লিঃ এর চেয়ারম্যান, সৈয়দপুর ফাইলেরিয়া এন্ড জেনারেল হাসপাতাল ও ল্যাবের পরিচালক এবং বিপিডিএ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ রাকিবুল ইসলাম তুহিন-এর সার্বিক সম্মতিক্রমে ও তার অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে অফলাইন ও অনলাইন মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়িত হয়।

উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন
ডাঃ এইচ এম নাজমুল আহসান, MBBS, BCS (Health), FCPS (Medicine),
সহযোগী অধ্যাপক (মেডিসিন), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।

সহকারী প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন
ডাঃ ফারহানা জামান, MBBS, MPH (Medicine),
সহযোগী অধ্যাপক (কমিউনিটি মেডিসিন), ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল।

এছাড়াও প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন
ডাঃ মোঃ মুরাদুন্নবী মুবিন, BDS, PGT,
কোর্স কো-অর্ডিনেটর, বিপিডিএ হেলথ্ এডুকেশন এন্ড টেকনোলজি লিঃ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিপিডিএ’র সদস্যরা সফলভাবে অফলাইন ও অনলাইন উভয় মাধ্যমে “প্যারামেডিক্স ডেভলপমেন্ট ট্রেইনিং (পিডিটি)” কোর্স সম্পন্ন করে সনদ অর্জন করেন। এই অর্জনে বিপিডিএ পরিবারে সৃষ্টি হয়েছে আনন্দ ও গর্বের আবহ।

বিপিডিএ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সকলের নয়নমণি ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এম এ রহিম মিয়া (বিএ)-এর নেতৃত্ব ও অনুপ্রেরণায় দক্ষতা উন্নয়নমূলক এই প্রশিক্ষণ কার্যক্রম আরও গতিশীলতা লাভ করেছে।

এ উপলক্ষে বিপিডিএ’র সকল সদস্য ও পরিবারবর্গ প্রশিক্ষণপ্রাপ্তদের উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন—
এই প্রশিক্ষণ পল্লী চিকিৎসকদের পেশাগত মানোন্নয়ন, জনস্বাস্থ্য সেবা ও গ্রামীণ চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
“দিন বদলের বইছে হাওয়া,
বিপিডিএ মোদের প্রথম চাওয়া।”

এসো নবীন, এসো প্রবীণ—
বিপিডিএ’র ছায়াতলে
৬৮ হাজার গ্রাম বাংলার
পল্লী চিকিৎসকদের কথা বলে।

শুভেচ্ছান্তে
বিদ্যুৎ চন্দ্র বর্মণ
সংগঠক
বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন (বিপিডিএ)


More News Of This Category