মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Headline :
কিরগিজস্তানে ভিসা জটিলতায় আটকে পড়া বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন । ন্যাশনাল ডক্টরস ফোরামের হামরোগ বিষয়ক সেমিনার: জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা জোরদার। লাভেলো আইসক্রিমের কর্মকর্তা ও কর্মচারীদের ৫ দফা দাবির আল্টিমেটাম। বালিয়াকান্দিতে মানবাধিকার সংগঠনের নামে প্রতারণা ॥ ৩জনকে পুলিশে দিয়েছে জনতা। চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ । চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর। মনোহরদীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত, আটক ১। পর্যটন জেলা হিসেবে আধুনিকায়ন করা হবে: নবাগত জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস। প্রেস বিজ্ঞপ্তি। প্রেসক্লাব ইউনিটি’র আহবায়ক হলেন মোঃ দুলাল মিয়া, সদস্য সচিব – নূরুন নাহার: সর্বস্তরের দোয়া ও সহযোগীতা কামনা।

পর্যটন জেলা হিসেবে আধুনিকায়ন করা হবে: নবাগত জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস।

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

মোহাম্মদ আকাশ বান্দরবন জেলা প্রতিনিধি
01872534491

বান্দরবানের নবাগত জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস বলেছেন, পার্বত্য জেলা বান্দরবানের পর্যটন শিল্পের উন্নয়ন তরান্বিত করা হবে। একটি পর্যটন জেলা হিসেবে এই জেলাকে আরো আধুনিকায়ন করা হবে আর সর্বক্ষেত্রে উন্নয়নে জেলা প্রশাসন অগ্রণী ভূমিকা রাখবে।

৫ এপ্রিল রবিবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বান্দরবান পার্বত্য জেলা সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবানে যোগদানকৃত নবাগত জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস এমন মন্তব্য করেন।

এসময় তিনি সাংবাদিকদের কাছ থেকে বান্দরবানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনেন এবং বান্দরবানের উন্নয়নে সকলকে একসাথে কাজ করে যাওয়ায় আহবান জানান।

একজন প্রশাসক হিসেবে নয় বরং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে সকলের সকল ভালো কাজে তাকে পাওয়া যাবে এমন মন্তব্য করে জেলা প্রশাসক বলেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বান্দরবানকে আরো এগিয়ে নেওয়া সম্ভব। এসময় তিনি বান্দরবানের বিশুদ্ধ পানির সমস্যা সমাধান এবং শহরের যানযট নিরসনসহ স্বাস্থ্যখাতের উন্নয়নে দ্রæত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস ও প্রদান করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল মো. আশফাক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দত্ত, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, প্রেসক্লাব সাবেক সভাপতি ও দৈনিক সচিত্র মৈত্রী পত্রিকার সম্পাদক অধ্যাপক ওসমান গনি, সহ-সভাপতি মো: নাসিরুল আলম,দৈনিক নীলগিরি পত্রিকার সম্পাদক মো: মোজাম্মেল হক লিটন, সাংবাদিক মুহাম্মদ আলী’ সহ জেলার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category