রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রেসক্লাব ইউনিটি’র আহবায়ক হলেন মোঃ দুলাল মিয়া, সদস্য সচিব – নূরুন নাহার: সর্বস্তরের দোয়া ও সহযোগীতা কামনা।

Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।

রাজধানী প্রতিবেদকঃ জাতীয় গণমাধ্যম প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়া,অনলাইন পোর্টাল, আইপি ও সকল টিভি চ্যানেল এবং পেশাগত সাংবাদিকদের যৌথ সংগঠন প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব বা এতদ সংক্রান্ত প্রতিষ্ঠান, দায়িত্বপ্রাপ্ত সভাপতি/ সম্পাদক, যে কোন চ্যানেল মালিক / চেয়ারম্যান, পত্রিকা প্রকাশক/ সম্পাদক গণের সম্পৃক্ততা নিয়ে গঠিত হলো প্রেসক্লাব ইউনিটি। তথ্যবাংলা ফাউন্ডেশন, ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব ও এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান চারণ সাংবাদিক মোঃ দুলাল মিয়া প্রগতিশীল পেশাগত সংবাদকর্মী, গণমাধ্যম, ইলেকট্রোনিক্স,প্রিন্ট মিডিয়া ও সাংবাদিকদের সংগঠনের মুখপাত্র হিসেবে আত্মনিবেদিত একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান সদ্য প্রতিষ্ঠিত প্রেসক্লাব ইউনিটি’র আহবায়ক হলেন মোঃ দুলাল মিয়া। তিনি স্থানীয় জাতীয় বিভিন্ন সংবাদপত্রে পেশাগত দায়িত্ব পালন করে তিনযুগ চলমান অভিজ্ঞতা অর্জন করেছেন। পহেলা এপ্রিল ২০২৬ ইং বিশিষ্ট সাংবাদিক বাবু ষ্টার্লিং মেনহাজ এর তত্বাবধানে রাজধানী ফকিরেরপুল প্রথমগলি রহমান ম্যানশন তৃতীয় তলায় সাংবাদিক গণমাধ্যমে কর্মরত ব্যাক্তিদের উপস্থিতিতে সাংবাদিক আনজার শাহ্ এর উপস্থাপনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সাংবাদিকদের আলোচনায় সময়ের প্রয়োজন ও জাতীয় গণমাধ্যমের নীতিনৈতিকতায় সচল মনোভাবযুক্ত রাখতে মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়ার প্রস্তাবনায় মোঃ দুলাল মিয়াকে আহবায়ক ও মোঃ মোশাররফ হোসেন এর প্রস্তাবনায় নুরুন নাহারকে সদস্য সচিব মনোনীত করে ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়, আলোচনায় দেশের সকল পেশাজীবী গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন । আগামী ১৫ এপ্রিল বুধবার সকালে রাজধানীর শিশুকল্যাণ পরিষদ হলরুমে সারাদেশব্যপী সংবাদকর্মীদের একান্ত উপস্থিত সরবে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সদস্য সংগ্রহ চলছে, আগ্রহীগণ যোগাযোগ করার অনুরো করা হলো। ০১৭১১০১৭০৭৩/০১৭১২১২১৪৬৬


More News Of This Category