রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Headline :
কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

চিকিৎসার নামে গলাকাটা যাবেনা —এমপি কামরুজ্জামান রতন।

Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকায় গ্রামীণ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এ সময় চিকিৎসা খাতে অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন বলেন, চিকিৎসার নামে কোনো ধরনের প্রতারণা বা অতিরিক্ত অর্থ আদায় বরদাশত করা হবে না।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ভাটেরচর নতুন সড়কসংলগ্ন এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি কামরুজ্জামান রতন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাছির উদ্দীন। সভাপতিত্ব করেন ব্যবসায়ী ও সমাজসেবক মোদাচ্ছির হক।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভাটেরচর দেওয়ান আ. মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা আ. রশিদ সরকার।

বক্তারা বলেন, এ ধরনের আধুনিক ডায়াগনস্টিক সেন্টার স্থানীয় জনগণের চিকিৎসাসেবা প্রাপ্তি সহজ করবে এবং স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।

জানা গেছে, চারজন তরুণ উদ্যোক্তার উদ্যোগে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। উদ্যোক্তারা হলেন চেয়ারম্যান শরিফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মনসুর আহমেদ, পরিচালক ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম এবং পরিচালক মাইদুল ইসলাম সুমন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


More News Of This Category