বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

পটুয়াখালীর মির্জাগঞ্জের ঐতিহ্য হযরত ইয়ার উদ্দিন খলিফা (রাঃ) মাজার:

পটুয়াখালী থেকে: সুমন মালি:
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

পটুয়াখালীর মির্জাগঞ্জের ঐতিহ্য হযরত ইয়ার উদ্দিন খলিফা (রাঃ) মাজার:

পটুয়াখালী থেকে: সুমন মালি।

সাড়ে আট একর জমি নিয়ে গড়ে উঠেছিল দেশের দক্ষিণাঞ্চলীয় পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় অবস্থিত মরহুম ইয়ার উদ্দীন খলিফা (র.)-এর মাজার। ধর্মীয় রীতিনীতি অনুকরণে অনন্য এই পুণ্যভূমি অনেক বিষয়েকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

এ দরবারে রয়েছে মসজিদ, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংসহ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী তিন বেলা খাবার পায় মাজারের অর্থে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং এবং মাজার কমিটির ৭২ জন কর্মকর্তা ও কর্মচারীর বেতন ভাতাও দেওয়া হয় মাজারের আয়ের অর্থ থেকে
ইয়ার উদ্দীন খলিফা (র.) একজন সজ্জন ও বিনয়ী মানুষ ছিলেন। তিনি সব মানুষকে অত্যন্ত বিশ্বাস করতেন। তাই তার দোকানের কোনো পণ্য তিনি পরিমাপ করে ক্রেতাদের দিতেন না। ক্রেতারাই পরিমাপ করে পণ্য নিয়ে দাম দিয়ে যেতেন। তবে ইয়ার উদ্দীন খলিফা কবে জন্মগ্রহণ করেন ও কবে মির্জাগঞ্জে আসেন এবং কবে মৃত্যুবরণ তা নির্দিষ্ট করে জানাতে পারেননি কেউই। তবে স্থানীয়দের ধারণা, ১৯২০ সালের দিকে ইয়ার উদ্দীন খলিফা (র.) মির্জাগঞ্জ আসেন এবং ১৯৩০ অথবা ১৯৩৫ সালে তিনি মৃত্যুবরণ করেন।


More News Of This Category