বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

পঞ্চগড় সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধায় ফিরে গেল ৭ ভারতীয় নাগরিক

Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

পঞ্চগড় সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধায় ফিরে গেল ৭ ভারতীয় নাগরিক

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাতজনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের (অনুপপ্রবেশ कराने) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির তীব্র বাধা ও শক্ত অবস্থানের মুখে শেষ পর্যন্ত ওই সাতজনকে ভারতের অভ্যন্তরেই ফিরে যেতে হয়েছে।

​গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) গভীর রাতে মালকাডাঙ্গা সীমান্ত পয়েন্ট দিয়ে তারা পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যায়। পুশইনের চেষ্টার শিকার ব্যক্তিদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন। নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

​বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মালকাডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে বিএসএফের সহায়তায় সাতজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালান। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের গতিপথ রোধ করেন এবং বাংলাদেশে প্রবেশে কঠোর বাধা দেন। বিজিবির বাধার মুখে তারা জিরো লাইনের কাছাকাছি এলাকাতেই দিনভর অবস্থান নিতে বাধ্য হন।

​পরবর্তীতে দিনভর বিজিবির সতর্ক ও কঠোর অবস্থান বজায় থাকায় রাতের দিকে ওই সাত ব্যক্তি একই সীমান্ত পথ ব্যবহার করে পুনরায় ভারতে ফিরে যেতে বাধ্য হন।

​বিষয়টি নিশ্চিত করে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, “সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান, অবৈধ পারাপার এবং বিএসএফের পুশইন চেষ্টা প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে রয়েছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নিয়মিত টহলের পাশাপাশি বিজিবির নজরদারি সর্বোচ্চ জোরদার করা হয়েছে।”


More News Of This Category