পঞ্চগড় সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধায় ফিরে গেল ৭ ভারতীয় নাগরিক
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাতজনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের (অনুপপ্রবেশ कराने) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির তীব্র বাধা ও শক্ত অবস্থানের মুখে শেষ পর্যন্ত ওই সাতজনকে ভারতের অভ্যন্তরেই ফিরে যেতে হয়েছে।
গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) গভীর রাতে মালকাডাঙ্গা সীমান্ত পয়েন্ট দিয়ে তারা পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যায়। পুশইনের চেষ্টার শিকার ব্যক্তিদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন। নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মালকাডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে বিএসএফের সহায়তায় সাতজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালান। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের গতিপথ রোধ করেন এবং বাংলাদেশে প্রবেশে কঠোর বাধা দেন। বিজিবির বাধার মুখে তারা জিরো লাইনের কাছাকাছি এলাকাতেই দিনভর অবস্থান নিতে বাধ্য হন।
পরবর্তীতে দিনভর বিজিবির সতর্ক ও কঠোর অবস্থান বজায় থাকায় রাতের দিকে ওই সাত ব্যক্তি একই সীমান্ত পথ ব্যবহার করে পুনরায় ভারতে ফিরে যেতে বাধ্য হন।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, "সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান, অবৈধ পারাপার এবং বিএসএফের পুশইন চেষ্টা প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে রয়েছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নিয়মিত টহলের পাশাপাশি বিজিবির নজরদারি সর্বোচ্চ জোরদার করা হয়েছে।"
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.