রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

নোয়াখালী পৌরসভা আ.লীগের সভাপতি ঢাকায় গ্রেপ্তার

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার ( ২২ সেপ্টেম্বর ) দুপুরের দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম।

আরও পড়ুনঃ নোয়াখালীতে প্রশিক্ষণ প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু

এর আগে, গতকাল রোববার রাতে ঢাকার ধানমন্ডি এলাকার ভাড়া বাসা থেকে ঢাকা মহানগর গোয়ান্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার পিন্টু নোয়াখালী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের কৃঞ্চরামপুর এলাকার মৃত আব্দুস ছোবহানের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতা পিন্টু আত্মগোপনে ছিলেন। রোববার রাতে ঢাকার ধানমন্ডি এলাকায় দ্বিতীয় স্ত্রীর ভাড়া বাসা থেকে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে। তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় একটি বিস্ফোরক মামলা রয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ঢাকায় ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। সুধারাম থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।


More News Of This Category