বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুন খান রনি আলোচনার শীর্ষে

মোঃ আরিফুল ইসলাম সিনিয়র সাংবাদিক নিজস্ব প্রতিবেদকঃ
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম সিনিয়র সাংবাদিক নিজস্ব প্রতিবেদকঃ

নেত্রকোনা জেলা সদর সহ ১০ টি উপজেলার নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৫ আগামী ৩০ আগষ্ট, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। নেত্রকোনা জেলার মুক্তারপাডা মাঠে প্রাঙ্গনে৷

এ কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়ে গরুর গাড়ি পতিক নিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন আবদুল্লাহ আল মামুন খান রনি। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এই নেতা এখন সবচেয়ে আলোচিত ও প্রত্যাশিত প্রার্থী।

দুঃসময়েও রাজপথে রাজনীতির মাঠে নেতা অনেকেই আসেন, আবার হারিয়েও যান। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় যারা অবিচল থাকেন, তারাই হয়ে ওঠেন জনগণের ভরসা। আবদুললাহ আল মামুন খান রনি সেই ধরনের নাম।

আরও পড়ুনঃ দৈনিক বাংলার সংবাদ এর প্রধান উপদেষ্টা ফরহাদ মাজহারের সাথে সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল হাসেমের সৌজন্য সাক্ষাৎ

মানুষের কল্যাণের ব্রত নিয়েই তার রাজনৈতিক যাত্রা শুরু। গত ১৭ বছরের লড়াই-সংগ্রামে তিনি দেখিয়েছেন—রাজনীতি তার কাছে কেবল পদ-পদবীর জন্য নয়, বরং মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই উৎসারিত। দলের দুঃসময় হোক কিংবা আন্দোলনের উত্তাল দিনগুলো, তিনি সবসময় রাজপথের অগ্রভাগে থেকেছেন। মামলা-হামলা, রাজনৈতিক হয়রানি কিংবা নিপীড়নের ভয় তাকে দমাতে পারেনি।

মানুষের আপনজন নেত্রকোনা জেলা বিএনপির মানুষের কাছে তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন—বরং পরিবারের মতো আপনজন। কারও অসুস্থতায় সাহায্যের হাত বাড়ানো, দুঃসময়ে পাশে দাঁড়ানো কিংবা শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সরব হওয়া—এসব গুণ তাকে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছে।

একজন স্থানীয় প্রবীণ বলেন, আবদুল্লাহ আল মামুন খান “রনি ভাই আমাদের শুধু নেতা নন, তিনি আমাদের দুঃখ-সুখের সঙ্গী। তার মতো নেতার খুব দরকার।”

নেতৃত্বে নতুন দিগন্তের প্রত্যাশা স্থানীয়দের বিশ্বাস, আবদুল্লাহ আল মামুন রনি ভাই সাধারণ সম্পাদক হলে নেত্রকোনা জেলা বিএনপির নেতৃত্ব মানেই সাহস, ঐক্য আর নতুন উদ্যম।”

আরও পড়ুনঃ মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জেড আই খান পান্নার

নিজের কণ্ঠে অঙ্গীকার আবদুল্লাহ আল মামুন খান রনি বলেন, “আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। আমরা সবাই মিলে একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ নেত্রকোনা জেলা বিএনপির গড়ব।”

আশার প্রতীক আসন্ন কাউন্সিলকে ঘিরে নেত্রকোনা জেলা বিএনপির ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে উচ্ছ্বাস। সাধারণ মানুষের প্রত্যাশা, পরীক্ষিত এই নেতার হাতে দায়িত্ব এলে বিএনপি পাবে নতুন প্রাণশক্তি। রাজনৈতিক স্থিতিশীলতা ও গণমানুষের স্বার্থরক্ষায় তার নেতৃত্বই হতে পারে নতুন অধ্যায়ের সূচনা।

নেত্রকোনা জেলা বিএনপির রাজনৈতিক অঙ্গনে তাই একটাই নাম প্রতিধ্বনিত হচ্ছে—যে
আবদুল্লাহ আল মামুন খান রনি। তিনি শুধু সাধারণ সম্পাদক প্রার্থী নন, তিনি নেত্রকোনা জেলা বিএনপির মানুষের আশার প্রতীক।


More News Of This Category