রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

নেত্রকোনা জেলা ছাত্র জমিয়তের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র  রিপোটারঃ
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র  রিপোটারঃ

২০২৪ এর গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা এবং রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ নেত্রকোণা জেলা শাখা।

আজ ২৩ জুলাই বুধবার বিকেলে নেত্রকোনা সদরের মালনী রোড সাবিলুস সালাম মাদরাসায় এই দোয়ার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মাদ মাহমুদ হাসান।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি এবং জেলা জমিয়তের সভাপতি মুফতী মো: তাহের কাসেমী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জমিয়তের নির্বাহী সদস্য, ও নেত্রকোনা জেলা জমিয়তের সাধারণ

আরও পড়ুনঃ ছাতকের গোবিন্দগঞ্জস্থ্য ব্রিজ একাডেমি’র আন্তর্জাতিক সাফল্য

সম্পাদক মাওলানা মফিজুর রহমান, নেত্রকোনা জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইউনুস আহমদ, সহ-সভাপতি হাফেজ আবুল কাশেম, সহ-সভাপতি আব্দুল হাদী ফারজী বাশার, কেন্দ্রীয় জমিয়তের নির্বাহী সদস্য এবং জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী।

সেক্রেটারী দিলোয়ার সরকারের উপস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল হক সিদ্দিকী, নেত্রকোনা জেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা মুফাজ্জল হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল হাবিবী, নেত্রকোনা পৌর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা কাউছার আহমদ সহ নেত্রকোনা জেলা জমিয়ত, যুব জমিয়ত ও

ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ। কুরআন তেলাওয়াত করেন ইব্রাহিম খলিল আজিজী।
সভায় নেতৃবৃন্দ ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং সঠিক তদন্তের দাবি জানান।পরিশেষে, জুলাই বিপ্লবের শহীদ এবং বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনায় এবং আহতদের আশু সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সভায় আগামী ২৫ জুলাই, শুক্রবার, সারাদেশে জমিয়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ,নেত্রকোনা জেলায়ও বিক্ষোভ সফলের আহবান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি তাহের কাসেমী বলেন, জুলাইবিপ্লবের চেতনা বিরুধী কোন কাজ জনগন মেনে নিবেনা। তিনি সরকারকে সতর্কতা অবলম্বন করে চলার আহবান জানান।


More News Of This Category