সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Headline :
জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে লালমনিরহাটে দোয়া ও খাবার বিতরণ। নিউইয়র্কে ‘অ্যল কাউন্টি হোমকেয়ার’র অষ্টম শাখা চালু করলো । দুলাভাইয়ের সাথে বাড়ি ফেরার পথে ঝরল তরুণীর প্রাণ, পুলিশ সদস্য আহত। ঈদকে কেন্দ্র করে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, ফুলবাড়ী সীমান্তে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ। তেঁতুলিয়ায় নদীতে ডুবে কিশোরের মর্মান্তিক মৃত্যু। কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শিল্প ও বানিজ্য মেলার নামে চলছে অবৈধ জুয়ার আসর। অর্ধকোটি টাকায় ঐতিহ্য রক্ষার মহৎ উদ্যোগ: গার্ড পরিবারের অর্থায়নে সংস্কার হচ্ছে ১৯৪০ সালের ভরতখালী উচ্চ বিদ্যালয়। তিস্তামুখ-বাহাদুরাবাদ সেতুর দাবিতে ফুলছড়িতে হাজারো মানুষের মানববন্ধন।

নেত্রকোনার পূর্বধলায় এবারের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে শীর্ষস্থান দখল করেছে আলিমুল বারী জয়

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র  রিপোটারঃ
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র  রিপোটারঃ

নেত্রকোনার পূর্বধলায় এবারের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে শীর্ষস্থান দখল করেছে আলিমুল বারী জয়। সে পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে ১২৪৮ নাম্বার পেয়ে সর্বোচ্চ স্থান দখল করেছে।

আলিমুল ছোটবেলা থেকেই ছিল মেধাবী। প্রাথমিক স্তরে কিন্ডারগার্টেনে না পড়ে সরকারী প্রথমিক বিদ্যালয়ে লেখা পড়া করেই নিজের ভিত তৈরী করেছেন। সে উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৯ সালে প্রথমিক সমাপনি পরীক্ষায় ৬০০ নাম্বারের মাঝে ৫৬৯ নম্বর পেয়ে টেলেন্টপুলে বৃত্তি পেয়ে ছিল।

পরে পুর্বধলা জগৎমনি সরকারি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণিতে ভর্তি হয়। তাদের সময়ে অষ্টম শ্রেণিতে বৃত্তি পরীক্ষার প্রচলন না থাকায় সেখানে যোগ্যতা প্রমানের সুযোগ থেকে যেমন বঞ্চিত হয়েছেন তেমনি মেধাবীরা বৃত্তির টাকা থেকে বঞ্চিত হয়েছেন।

২০২৫ এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে তিনি গোল্ডেন এ প্লাসসহ জিপিএ ৫ পেয়েছেন। সে বিজ্ঞান বিভাগ থেকে ১৪ বিষয়ে ১৩০০ নম্বর থেকে ১২৪৮ নাম্বার পেয়ে উপজেলায় শীর্ষ স্থান অর্জন করেছেন। সম্ভবত এই নাম্বারটাই জেলার সর্বোচ্চ নাম্বার। নম্বরপত্রে দেখা গেছে বাংলা প্রথম ও ২য় পত্রে ১৮১, ইংরেজী ১ম ও ২য় পত্রে ১৮৯,

গণিতে ৯৯, বাংলাদেশ ও বিশ^ পরিচয়ে ৯১, ধর্মে ৯৩, পদার্থ-১০০, রসায়ন-৯৯, উচ্চতর গণিতে ৯৯, আইসিটিতে-৪৯. জীব বিজ্ঞানে ৯৮ নাম্বার পেয়েছে। এছাড়া শারিরিক শিক্ষা ও ক্যারিয়ার এডুকেশনে ১০০ ও ৫০ নাম্বার পেয়েছে। তার এমন ফলাফলে উচ্ছ্বসিত তার পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানসহ তার সহপাটিরা।

আরও পড়ুনঃ হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

আলিমুল বারী জয় তার ফলাফলে সন্তোষ্টি প্রকাশ করে বলেন, তার এমন সাফল্যে তার পিতা-মাতা, শিক্ষকদের অবদানের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এইচ.এস.সিতে ভর্তির জন্য পচন্দের তালিকায় শীর্ষে রয়েছে ময়মনসিংহের আনন্দ মোহন সরকারি কলেজ। জয় ভবিষ্যতে একজন চিকিৎসক হতে চায়।

সে আরো জনায়, একটি ভালো রেজাল্টের জন্য দিনে প্রায় ১৮ঘন্টাই তিনি পড়ার টেবিলে কাটিয়েছেন। তার কোন ফেসবুক আইডি নেই এবং এ পর্যন্ত কোন স্মার্ট ফোন ব্যবহার করে নাই। তার উত্তর সুরিদের উদ্দেশ্যে বলেন, ভাল ফলাফলের জন্য কঠোর অধ্যবসায়ের কোন বিকল্প নেই।

শিক্ষার্থীদের স্মার্ট ফোন প্রীতি কমাতে হবে। তিনি ভবিষ্যত সাফল্য অব্যাহত রাখার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নুরে আলম সিদ্দিকী মা।


More News Of This Category