সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
Headline :
বুলবুল চৌধুরী নৃত্য পদক ১৪৩৩’ পেলেন রবিউল ইসলাম স্বপন। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের”

নীলফামারী- ৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা

জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী:
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী:

জলঢাকা, নীলফামারী -৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মনোনীত হয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: সোহাগ হোসাইন।

তিনি আগামী সংসদ নির্বাচনে নীলফামারী-৩ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক-প্রতিক নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় লড়বেন। আজ ২৪ জুলাই রোজ বৃহস্পতিবার “মোঃ সোহাগ হোসেনকে নীলফামারী -৩ আসনের প্রার্থী ঘোষণা করেন। দৈনিক ঢাকা বুলেটিন” কে সাক্ষাৎকরে তিনি বলেন, জলঢাকা তথা এই অঞ্চলের মানুষ আমাকে ভালোবাসে, কারণ আমি তাদের পাশে ছিলাম বর্তমানেও আছি

এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমার রাজনীতি মানুষের কল্যাণে, কোনো লোভ বা কেনো প্রতিদান পাওয়ার জন্য নয়। তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি “গণঅধিকার পরিষদের যে আজ এ ত্যাগ তা আমি সাহসিকতার প্রতীক তা আমি নিজ জীবনে ধারণ করি।

আরও পড়ুনঃ বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণ

আমার এই জলঢাকা নীলফামারীর অঞ্চলের মানুষ জানে আমি কখনো অন্যায়ের বিরুদ্ধে আপোষ করি নাই, ভবিষ্যৎ ও করবো না,সব সময় জনগণের কল্যাণে কাজ করে গেছি। তিনি সাক্ষাৎকারে আরো বলেন, তার রাজনৈতিক জীবনে মূল প্রেরণা এসেছে সবসময়ই জনগণের পাশে থেকে।

তিনি আরও বলেন আমি একজন গণঅধিকার পরিষদের নেতা হিসেবে না, আমি এই আসনের একজন সেবক হিসেবে জনগণের পাশে থেকে কাজ করতে চাই । আমি জীবনে অনেক গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেছি সত্যের পক্ষে দাঁড়িয়ে,তাই জাতীয় নির্বাচনে আমি নীলফামারী -৩ আসনে জনগণের সেবক হিসেবে কাজ করব ইনশাআল্লাহ ।

আরও পড়ুনঃ গোপালগঞ্জে প্রেসক্লাব ও সময় টিভি-দেশ টিভির অফিসে চুরি!

এবং নীলফামারীর-৩ আসনের জনগণ যদি আমাকে নির্বাচিত করে তবে জনগণের অধিকারের পক্ষে আমি সংসদে কথা বলব। তিনি বলেন, আমার জীবনের কোন সময় দলীয় শৃঙ্খলার বাহিরে কোনদিনও যায় নি। নেতৃত্বের জন্য দরকার কর্ম কোন পদ পদবী নয়।বিশ্বাস, যোগ্যতা ও জনগণের সংঘ ইনশাআল্লাহ আমি পেয়েছি।

তাই তিনি ট্রাক মার্কা প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দিতায় শত ভাগ আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে জলঢাকা গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো: আব্দুল মতিন (স্বাধীন)ও গণঅধিকার পরিষদের সকল নেতৃবৃন্দ জলঢাকা বাসীরবপক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।


More News Of This Category