নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে সৌদি আরবের কথিত ৫০০ রিয়াল মূল্যমানের ৭০ টি জাল নোট উদ্ধার প্রসঙ্গে ।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
[30 JULY 2026]
নীলফামারী সদর থানার মামলা নং-৩৪, তারিখ-২৩/০৪/২০২৬ খ্রিঃ ধারা-৩২৩/৩৪১/১৭০/৪২০/৩৮৫/৩৮৬/৩৬৫/৫০৬(২)/৩৪ পেনাল কোড এর বিজ্ঞ আদালতের আদেশে রিমান্ড প্রাপ্ত আসামী ১। মোঃ নুরুজ্জামান ওরফে নুরজামাল (৪৫), পিতা-মৃত জফুর আলী, সাং-আরাজি রামকলা, দেবিরডাঙ্গা, থানা ও জেলা-নীলফামারীকে পুলিশি হেফাজতে থাকা কালীন, উক্ত আসামীকে বর্ণিত মামলায় বাদীকে প্রতারণার লক্ষ্যে দেখানো অপরাধ কার্যে ব্যবহৃত বিদেশী ডলার সংক্রান্তে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায় আসামী স্বীকার করে যে, মামলার বাদীকে দেখানো ডলার তাহার বসতবাড়ীতে রাখা আছে। গত ইং-২৯/০৭/২০২৬ খ্রিঃ তারিখ মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমান এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল রিমান্ড প্রাপ্ত আসামী মোঃ নুরুজ্জামান ওরফে নুরজামাল (৪৫) এর দেওয়া তথ্য মতে তাহার বসতবাড়ীতে অভিযান পরিচালনা করিয়া সৌদি আরবের কথিত ৫০০ রিয়াল মূল্যমানের ৭০ টি জাল নোট মোট (৫০০X৭০)=৩৫,০০০ (পঁয়ত্রিশ হাজার) রিয়াল উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়।
গৃহিত ব্যবস্থাঃ- এ সংক্রান্তে নীলফামারী সদর থানার মামলা নং-৪৯, তারিখ-৩০/০৭/২০২৬ খ্রিঃ, জিআর নং-৩০১/২০২৬, ধারা- THE SPECIAL POWER ACT 1974 এর 25-A তৎসহ ৪৮৯-খ/৪৮৯-গ রুজু করা হইয়াছে।