রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
Headline :
কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার। লালমনিরহাটে বিজিবির পৃথক তিন অভিযান: ইয়াবা ও গাঁজাসহ আটক ১। নীলফামারীতে জামায়াত কার্যালয় ভাঙচুর: ১৪ বছর পর তাঁতী লীগ নেতা গ্রেপ্তার। দিনাজপুরে ৩২ লাখ টাকার প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার। ফুলছড়িতে শুষ্ক মৌসুমেও যমুনার ভাঙন: চরম আতঙ্কে শতাধিক পরিবার। বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ড. আহমেদ আত-তাইয়েব, জ্ঞান ও মানবতার এক বৈশ্বিক কণ্ঠস্বর একটা মেয়ের স্বপ্ন কতটা শক্তিশালী হলে জীবনের এত প্রতিকূলতাকেও হার মানানো যায়, তার নাম জয়পুরহাটের শারমিন আক্তার সুমি,,,,, গাইবান্ধায় রাষ্ট্রবিরোধী লিফলেট তৈরির অভিযোগে যুবক গ্রেপ্তার। দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার। ঘাস কাটতে গিয়ে নিখোঁজ, পরদিন ফেনী নদীতে মিলল সাবেক বিজিবি সদস্যের মরদেহ

নীলফামারীতে জামায়াত কার্যালয় ভাঙচুর: ১৪ বছর পর তাঁতী লীগ নেতা গ্রেপ্তার।

Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬



নীলফামারীতে জামায়াত কার্যালয় ভাঙচুর: ১৪ বছর পর তাঁতী লীগ নেতা গ্রেপ্তার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট
৭১৭১৭৭৭৬৯৭

নীলফামারীর ডোমারে ২০১২ সালে জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ডোমার পৌর তাঁতী লীগের সভাপতি ছোটন সরকারকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

​শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিকনমাটি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার—ছোটন সরকার ডোমার পৌর এলাকার চিকনমাটি পূর্ব ধনীপাড়া এলাকার মৃত খাদিমুল সরকার (বালাচান)-এর ছেলে। তিনি ডোমার পৌর তাঁতী লীগের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।

​পুলিশ সূত্রে জানা যায়, আজ থেকে প্রায় ১৪ বছর আগে ২০১২ সালে ডোমার উপজেলায় জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের একটি ঘটনা ঘটেছিল। ওই সময় দায়ের করা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি ছিলেন ছোটন সরকার। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

​এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


More News Of This Category