নীলফামারীতে জামায়াত কার্যালয় ভাঙচুর: ১৪ বছর পর তাঁতী লীগ নেতা গ্রেপ্তার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট
৭১৭১৭৭৭৬৯৭
নীলফামারীর ডোমারে ২০১২ সালে জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ডোমার পৌর তাঁতী লীগের সভাপতি ছোটন সরকারকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিকনমাটি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার—ছোটন সরকার ডোমার পৌর এলাকার চিকনমাটি পূর্ব ধনীপাড়া এলাকার মৃত খাদিমুল সরকার (বালাচান)-এর ছেলে। তিনি ডোমার পৌর তাঁতী লীগের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, আজ থেকে প্রায় ১৪ বছর আগে ২০১২ সালে ডোমার উপজেলায় জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের একটি ঘটনা ঘটেছিল। ওই সময় দায়ের করা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি ছিলেন ছোটন সরকার। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.