সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Headline :
জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে লালমনিরহাটে দোয়া ও খাবার বিতরণ। নিউইয়র্কে ‘অ্যল কাউন্টি হোমকেয়ার’র অষ্টম শাখা চালু করলো । দুলাভাইয়ের সাথে বাড়ি ফেরার পথে ঝরল তরুণীর প্রাণ, পুলিশ সদস্য আহত। ঈদকে কেন্দ্র করে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, ফুলবাড়ী সীমান্তে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ। তেঁতুলিয়ায় নদীতে ডুবে কিশোরের মর্মান্তিক মৃত্যু। কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শিল্প ও বানিজ্য মেলার নামে চলছে অবৈধ জুয়ার আসর। অর্ধকোটি টাকায় ঐতিহ্য রক্ষার মহৎ উদ্যোগ: গার্ড পরিবারের অর্থায়নে সংস্কার হচ্ছে ১৯৪০ সালের ভরতখালী উচ্চ বিদ্যালয়। তিস্তামুখ-বাহাদুরাবাদ সেতুর দাবিতে ফুলছড়িতে হাজারো মানুষের মানববন্ধন।

নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীলগঞ্জ ইউনিয়ন শাখা এবং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় পাখিমাড়াস্থ নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহীদ মাতুব্বর’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও চাকামইয়া ও নীলগঞ্জ ইউনিয়ন টিম লিডার মোস্তাফিজুর রহমান বাদল তালুকদার।

চাকামইয়া ও নীলগঞ্জ ইউনিয়ন টিমের সদস্য ও কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.সোহরাব উদ্দিন বিশ্বাস,

যুগ্ম সাধারণ সম্পাদক মো.নুরুল কবির ঝুনু এবং নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হোসেন। এ সময় নীলগঞ্জ ইউনিয়ন বিএনপি এবং ৯টি ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠনের সুপার ফাইভ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ আরা চাটগাঁইয়া হতা হই”— আঞ্চলিক ভাষার গর্ব নিয়ে বিশ্বমঞ্চে চাটগাঁ টিভি!

কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১৪ পটুয়াখালী-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে সর্বোচ্চ ভোট দিয়ে এমপি নির্বাচিত করে সংসদে পাঠাতে সর্বোচ্চ মেধা এবং শ্রম দিয়ে কাজ করতে হবে।

 


More News Of This Category