সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

নিউইয়র্কে আততায়ীর বন্দুক হামলায় বাংলাদেশীসহ নিহত ৪।আমরা শোকাহত

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

গত সোমবার ২৮ জুলাই সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নিউইয়র্কের ম্যানহাটেনের ৩৪৫ পার্ক এভিনিউর একটি বহুতল ভবনে আততায়ীর বন্দুক হামলায় বাংলাদেশীসহ নিহত ৪। নিউইয়র্ক পুলিশ বিভাগে বাংলাদেশী অভিবাসী দিদারুল ইসলাম কর্মরত ছিলেন।

বর্বর বন্দুক হামলায় তরুন সমম্ভবনাময় আমেরিকান-বাংলাদেশী দিদারুল ইসলাম নিহত হন। তার স্ত্রী সন্তানসম্ভবা এবং দু’টি সন্তান রয়েছে। বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর। তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগে তিন বছর ছয় মাস কর্মরত ছিলেন। বাংলাদেশে তাঁর বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়।খবর আইবিএননিউজ।

আরও পড়ুনঃ প্রবাসেও লেখালেখির প্রতি ভালোবাসা থেমে থাকে না- এই সত্যের অনন্য উদাহরণ সাংবাদিক সাইফুল “

দিদারুল ইসলামের অকাল মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে আসে। তার পরিবারে সকলেই শোকে ও বেদনায় আচ্ছন্ন। সংবাদ সম্মেলন করে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ও নিউইয়র্ক পুলিশের কমিশনার গভীর শোক প্রকাশ করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করে।

বাংলাদেশী কমিউনিটিতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশী পুলিশ কর্মকর্তারাও শোক প্রকাশ করে এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক রতন তালুকদার এক বিবৃতিতে বাংলাদেশী পুলিশ অফিসার দিদারুল ইসলাম-এর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

এছাড়াও গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও কলামিস্ট এমএ সালাম,প্রতিষ্ঠাতা ও সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফ,আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন‍্যতম উপদেষ্টা ড.প্রদিপ রজ্ঞন কর প্রমুখ


More News Of This Category