বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Headline :
তেরখাদা ও কাটেংগা। জয়সোনা বাজারে ভ্রম্যমান আদালতের অভিযান, অবৈধ দোকানপাট উচ্ছেদ। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান নির্বাচনের মহা নায়ক মোহাম্মদ রবিউল হোসেনের নির্বাচনী প্রচারণা ২০২৬। ওমান কেন্দ্রীয় যুবদল (বিএনপি) ও সামাজিক সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময়। খাগাউড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা তালেব উদ্দিনের হত্যাচারে ৪টি গ্রামের মানুষ অতিষ্ট। চট্টগ্রাম ১ মীরসরাই আসনে নবনির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন’র সাথে শুভেচ্ছা বিনিময়ের নামে ফটো সেশনে দুরভিসন্ধি কাজ করছে কি না ভাবনার বিষয়। টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে। রাজবাড়ির গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটে ফিরিতে উঠার সময় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে নিহত ৪, নিখোঁজ ৪৫। রংপুর বিভাগ কুড়িগ্রামে পুত্রের আঘাতে পিতার মৃত্যু। ফুলছড়িতে সংঘবদ্ধ হামলা, আহত অন্তত ১৩; আশঙ্কাজনক বৃদ্ধ। ‎টেকনাফে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়।

নিউইয়র্কে বঙ্গবন্ধু বইমেলা ১৫—১৭ মে।

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

 

মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা, জাতির জনক বঙ্গবন্ধুর মানবিক আদর্শ ও নতুন প্রজন্মকে একাত্তরের আলোকে দীক্ষিত করার প্রত্যয় নিয়ে এবারও নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা। একাত্তরের প্রহরী ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র এই বইমেলার আয়োজক সংগঠন। আগামী ১৫, ১৬ ও ১৭ মে শুক্র, শনি ও রবিবার আয়োজিত হবে এই বইমেলা লং আইল্যান্ড সিটির ইভানজেল খ্রীস্টিয়ান সেন্টারে (৩৯—২০, ২৭ স্ট্রীট, লং আইল্যান্ড সিটি, নিউইয়র্ক ১১১০১)।খবর আইবিএননিউজ ।

 

প্রথম দিন শুক্রবার বিকেলে হবে উদ্বোধনী অনুষ্ঠান। বাংলা ভাষা ও সাহিত্যের বরেণ্য লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট জনেরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

সেমিনার, সিম্পোজিয়াম, বঙ্গবন্ধুর আদর্শ ভিত্তিক মুক্ত আলোচনা, কবিতা, আবৃত্তি, গ্রন্থালোচনা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠানমালা, নতুন প্রজন্মের অংশগ্রহণে বাংলাদেশ ও বাঙালি জাতিসত্তা বিষয়ক টকশো সহ বিভিন্ন সৃজনশীল সূচি থাকবে তিনদিনব্যাপি এই অনুষ্ঠানে।

এই আন্তর্জাতিক বইমেলায় উত্তর আমেরিকা সহ ইউরোপ, কলকাতা, বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অতিথিরা অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন ইতোমধ্যেই। বাংলাদেশ ও ভারতের বেশ কিছু বুকস্টল ও প্রকাশনা সংস্থা মেলায় অংশ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বইমেলা উপলক্ষে বিভিন্ন সাবকমিটি গঠন করা হয়েছে। একটি তথ্য ও তত্ত্বনির্ভর ম্যাগাজিন প্রকাশের প্রস্তুতিও চলছে।

তিনদিনব্যাপি বইমেলায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত সকল ব্যক্তি, সংগঠন, ব্যবসা প্রতিষ্ঠানকে অংশগ্রহণ ও পৃষ্ঠপোষকতার উদার আহ্বান জানিয়েছেন বই মেলার আয়োজক ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category