রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

নিউইয়র্কে আন্তঃধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: নাবান্ন রেস্টুরেন্টে ৫ম বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল।

Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

 

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আন্তঃধর্মীয় সম্প্রীতি ও কমিউনিটি ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে অনুষ্ঠিত হয়েছে ৫ম বার্ষিক আন্তঃধর্মীয় ইফতার ও দোয়া মাহফিল। গত ১১ মার্চ ২০২৬ বুধবার জ্যাকসন হাইটসের জনপ্রিয় নাবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।খবর আইবিএননিউজ।

 

 

এই ইফতার মাহফিলের আয়োজন যৌথভাবে করে অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ, নাবান্ন রেস্টুরেন্ট গ্রুপ এবং বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন। উল্লেখ্য, প্রতিষ্ঠান তিনটি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মুহাম্মদ কাদের শিশির সিআইপি-এর মালিকানাধীন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে মুহাম্মদ কাদের শিশির সিআইপি উপস্থিত সম্মানিত অতিথি, সিনিয়র সিটিজেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশি সিনিয়র সিটিজেনদের আস্থা এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার ফলেই অল কাউন্টি হোম কেয়ার আজ নিউইয়র্কে অন্যতম সেরা সেবাদানকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

 

 

তিনি আরও বলেন, কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করার লক্ষ্যেই প্রতিবছর এই আন্তঃধর্মীয় ইফতার ডিনারের আয়োজন করা হয় এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিয়া মোহাম্মদ দুলাল এবং সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন আনিসুর রহমান আনিস।

 

 

 

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন সাবেক সিনেটর হাইরাম মুনসুরাত,কাউন্সিলম্যান প্রার্থী শাহ শহিদুল হক সাঈদ,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জেবিবিএ সভাপতি লীয়ন গিয়াস আহমেদ, মেট্রোপলিটন লার্নিং ইনস্টিটিউটের পরিচালক মিস্টার বোরিস, অ্যাসেম্বলি প্রার্থী ও সাবেক পুলিশ কর্মকর্তা শামসুল হক, জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও লায়ন তারেক হাসান খান, ডেমোক্রেটিক লিডার ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাহাদ সোলাইমান, বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক জামিল সারওয়ার, সংগঠনের সাবেক সেক্রেটারি রাসেক মালিকসহ অল কাউন্টি হোম কেয়ারের বিভিন্ন কর্মকর্তাগন ।

 

 

অনুষ্ঠানে প্রায় আড়াই শতাধিক অতিথি অংশগ্রহণ করেন। নারী ও পুরুষদের জন্য পৃথক বসার সুব্যবস্থা রাখা হয়েছিল, যা অতিথিদের মধ্যে বিশেষভাবে প্রশংসিত হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ইমাম সাহেব। পরে সবাই একসঙ্গে ইফতার ও নৈশভোজে অংশ নেন।

 

 

সমাপনী বক্তব্যে অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপের চেয়ারম্যান সিফা আমিন উপস্থিত সকল সম্মানিত অতিথিকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তঃধর্মীয় সম্প্রীতির অনুষ্ঠান ভবিষ্যতেও কমিউনিটির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন পীর মৌওলানা মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী ।শেষে সবাইকে নৈশভোজে সবাইকে আপ‍্যায়ন করা হয় ।


More News Of This Category