সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

নাসিরনগরে র‌্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজা সহ ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

নাসিরনগরে র‌্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজা সহ ৩ জন গ্রেপ্তার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ৪০ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া সিপিসি-১ এবং শায়েস্তাগঞ্জ সিপিসি-৩ ক্যাম্পের এক যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মাধবপুর-নাসিরনগর রোডের আনন্দপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একটি নোয়াহ মাইক্রোবাস ও একটি পিকআপ গাড়ি ফেলে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী দুই গাড়ি থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা সবাই হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের আরজু মিয়ার ছেলে সাজিদ মিয়া (২৩), দেওয়ারগাছ ইউনিয়নের বড়বাড়ি গ্রামের জিল্লুর হকের ছেলে স্বপন মিয়া (৩২) এবং পৌর এলাকার আতুনন্ডা গ্রামের লুতু মিয়ার ছেলে ছাব্বির মিয়া (২৭)।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, জব্দকৃত গাঁজা ও যানবাহনসহ গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান চলমান থাকবে


More News Of This Category