রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

নারীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, টাকা দাবি- আটক

Update : সোমবার, ২ জুন, ২০২৫
মানিকগঞ্জের

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জের শিবালয়ে এক নারীর আপত্তিকর ভিডিও এবং ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে হাসান খন্দকার (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার ভোর রাতে উপজেলার ডাক্তারখানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুপুরের দিকে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে শিবালয় থানায় একটি চাঁদাবাজি মামলা করেছেন।

গ্রেফতারকৃত হাসান উপজেলার নিহালপুর এলাকার মৃত এয়ার আলী খন্দকারের ছেলে।

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, ওই নারীর ফেসবুক আইডির মেসেঞ্জারে হাসান খন্দকার তার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ সময় সে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

তার কথা না শুনলে ফেসবুকসহ বিভিন্ন প্রচারমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেবে বলে নিয়মিত হুমকি দিতে থাকে। ভুক্তভোগী টাকা দিতে রাজি না হওয়ায় ১৯ মে ওই নারীর বাড়ি গিয়ে ঘরের দরজা ও জানালা ভাঙচুর করে আবারও হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে বিষয়টি ভুক্তভোগী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

নাম প্রকাশ না করার শর্তে হাসানের কয়েকজন প্রতিবেশী জানান, সে নিয়মিত মাদক সেবন করত। মাতাল হয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে খারাপ ব্যবহার করত। ব্যাংক থেকে কয়েক কোটি টাকা লোন নিয়ে তা পরিশোধ না করতে পারায় চেক ডিজঅনারের ৭-৮টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। আবার এলাকায় সম্মানী লোকদের সামাজিক যোগাযোগমাধ্যমে আবোল-তাবোল স্ট্যাটাস দিয়ে সম্মানহানি করত। আমরা হাসানের শাস্তি চাই বলেও এলাকাবাসী দাবি করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন চক্রবর্তী জানান, হাসান খন্দকারের বিরুদ্ধে তার আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবি করেছে- এমন একটি লিখিত অভিযোগ দায়ের করেন এক নারী। পরে তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা মিলে। সোমবার ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের ডাক্তারখানা এলাকা থেকে হাসানকে গ্রেফতার করা হয়। পরে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করে। হাসানকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া কোর্ট থেকে বেশ কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল তার নামে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, আসামি হাসান খন্দকারকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।


More News Of This Category