বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Headline :
নাটোরে নাগরিক ফোরামের ফলোআপ সভা অনুষ্ঠিত মোঃ মজিবুর রহমান তালুকদার সিনিয়র রিপোর্টার দৈনিক বাংলার স্ংবাদ “ সিরাজগঞ্জ শহরে তীব্র যানজট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ নুশরাত হীনা রাত কলমে/ সাংবাদিক এম বাদল খন্দকার। বিরলে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় এজাহার, আটক ১ আরমান হোসেন রাজু কুড়িগ্রামে বেড়া ভেঙে ১৫০ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা মধুপুরে ফুটপাতে অবৈধ দোকান বসায় বিক্রি নেই মধুপুর দৈনিক বাজারে মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন-এ ভোররাতে দুই দোকানে তালা ভেঙে চুরি মধুপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গাইবান্ধায় ইউএনওর ওপর অবৈধ বালু খেকোদের হামলা

নাটোরে নাগরিক ফোরামের ফলোআপ সভা অনুষ্ঠিত

Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরে নাগরিক ফোরামের ফলোআপ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স অফ কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন আর্থিক সহযোগিতায় এবং নাগরিকতা জিএফ এর কারিগরি সহযোগিতা ।

বাস্তবায়নে খান ফাউন্ডেশন,সহযোগী সংস্থা আলো
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় নাটোর সদর উপজেলার বড় হরিশপুরের জাঠিয়ান কমিউনিটি ইনফরমেশন সেন্টারে নাগরিক ফোরাম, নাটোর সদরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নাগরিক ফোরামের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে স্থানীয়  সামাজিক সেবা খাতে আরও বেশি মনোনিবেশ, ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণ এবং একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করেন। একইসঙ্গে নাগরিক পরিবীক্ষণের মাধ্যমে উত্থাপিত বিভিন্ন সুপারিশের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।

সভা শেষে সুশীল সমাজের প্রতিনিধি মোঃ কাউছার আলী একটি কিডসসহ ডায়াবেটিস মেশিন, মোঃ বেলাল হোসেন একটি বিপি মেশিন এবং সিভিল সার্জনের পক্ষ থেকে একটি ওয়েট মেশিন কামারদিয়ার কমিউনিটি ক্লিনিকে প্রদান করা হয়।

সভায় জিএফএ-এর প্রতিনিধি জেরীন তাসনিম ও ক্যাথারিনা কুনিং, খান ফাউন্ডেশনের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার সালাউদ্দিন, খান ফাউন্ডেশনের ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার শাহীনা লাইজু, আলো-এর নির্বাহী পরিচালক শামীমা লাইজু, নাগরিক ফোরামের সদস্য সহ ২২ জন উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালনা করেন মোহা. আলতাফ হোসেন।


More News Of This Category