বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Headline :
নাটোরে নাগরিক ফোরামের ফলোআপ সভা অনুষ্ঠিত মোঃ মজিবুর রহমান তালুকদার সিনিয়র রিপোর্টার দৈনিক বাংলার স্ংবাদ “ সিরাজগঞ্জ শহরে তীব্র যানজট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ নুশরাত হীনা রাত কলমে/ সাংবাদিক এম বাদল খন্দকার। বিরলে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় এজাহার, আটক ১ আরমান হোসেন রাজু কুড়িগ্রামে বেড়া ভেঙে ১৫০ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা মধুপুরে ফুটপাতে অবৈধ দোকান বসায় বিক্রি নেই মধুপুর দৈনিক বাজারে মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন-এ ভোররাতে দুই দোকানে তালা ভেঙে চুরি মধুপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গাইবান্ধায় ইউএনওর ওপর অবৈধ বালু খেকোদের হামলা

নুশরাত হীনা রাত কলমে/ সাংবাদিক এম বাদল খন্দকার।

Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

নুশরাত হীনা রাত

কলমে/ সাংবাদিক এম বাদল খন্দকার।

সবাই নিদ্রাদেবীর কোলে মাথা রেখেছে,
চাঁদও আজ ক্লান্ত হয়ে মেঘের চাদর টেনেছে।
রাস্তার কুকুরটা পর্যন্ত কুণ্ডলী পাকিয়ে স্বপ্ন দেখে,
আর আমি… বাদল,
একা বিছানার এপাশ ওপাশ।

ঘড়ির কাঁটা টিকটিক করে গুনে যায় আমার নিঃশ্বাস,
বালিশটা গরম হয়ে যায়, তবু চোখে নামে না ঘুম।
দুচোখে হাজারটা ভাবনা —
কালকের কথা, না বলা কথা, হারিয়ে যাওয়া মানুষের হাসি।

জানালা দিয়ে আসা বাতাস ফিসফিস করে বলে,
“ঘুমা…”
আমি বলি, “ঘুম আসে না রে,
ঘুম আসলে যদি সব ভুলে যাই?”

শহর ঘুমায়, গাছ ঘুমায়, নদীও ঘুমায়,
শুধু আমার বুকের ভেতর একটা নদী জেগে থাকে।
ছটফট করতে রাত ফুরায়,
আর ভোরের প্রথম আলো এসে কপালে হাত রাখে।

সবাই জাগবে, কাজে যাবে, হাসবে…
আর আমি?
আমি আরেকটা রাতকে কবিতা বানিয়ে রাখবো ডায়েরিতে।


More News Of This Category