নাটোরে নাগরিক ফোরামের ফলোআপ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স অফ কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন আর্থিক সহযোগিতায় এবং নাগরিকতা জিএফ এর কারিগরি সহযোগিতা ।
বাস্তবায়নে খান ফাউন্ডেশন,সহযোগী সংস্থা আলো
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় নাটোর সদর উপজেলার বড় হরিশপুরের জাঠিয়ান কমিউনিটি ইনফরমেশন সেন্টারে নাগরিক ফোরাম, নাটোর সদরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নাগরিক ফোরামের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে স্থানীয় সামাজিক সেবা খাতে আরও বেশি মনোনিবেশ, ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণ এবং একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করেন। একইসঙ্গে নাগরিক পরিবীক্ষণের মাধ্যমে উত্থাপিত বিভিন্ন সুপারিশের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে সুশীল সমাজের প্রতিনিধি মোঃ কাউছার আলী একটি কিডসসহ ডায়াবেটিস মেশিন, মোঃ বেলাল হোসেন একটি বিপি মেশিন এবং সিভিল সার্জনের পক্ষ থেকে একটি ওয়েট মেশিন কামারদিয়ার কমিউনিটি ক্লিনিকে প্রদান করা হয়।
সভায় জিএফএ-এর প্রতিনিধি জেরীন তাসনিম ও ক্যাথারিনা কুনিং, খান ফাউন্ডেশনের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার সালাউদ্দিন, খান ফাউন্ডেশনের ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার শাহীনা লাইজু, আলো-এর নির্বাহী পরিচালক শামীমা লাইজু, নাগরিক ফোরামের সদস্য সহ ২২ জন উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালনা করেন মোহা. আলতাফ হোসেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.