শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
Headline :
লুঙ্গি ফেলে শিক্ষকের দৌড়! নেপথ্যে কী কারণ? গাইবান্ধায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ: চালক নিহত, আহত ৫ ভ্যান হারিয়ে কাঁদা রেজওয়ানের মুখে হাসি ফুটালো সৈয়দপুর উপজেলা প্রশাসন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারলে সরকারের জনপ্রিয়তা বেড়ে যাবে আকাশ সমান! আদিতমারীতে অবৈধ সার বিক্রির দায়ে দুইজনকে ৩৩ হাজার টাকা জরিমানা। লালমনিরহাট জেলা প্রতিনিধি ব্রহ্মপুত্রের বুকে দুর্গম চর ঢুষমারা স্বেচ্ছাশ্রমে শিশুদের ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন কলেজ শিক্ষার্থী মুক্তা ফুলের গন্ধ মাখি তাছলিমা আক্তার মুক্তা মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষৃঠাবার্ষিকী পালিত ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি মামলা তুলে নিতে বাদী-সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ।

নাগেশ্বরীতে ইজিবাইকে গাঁজা বিক্রির সময় আটক ১, আলামত ও ইজিবাইক জব্দ। ​ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নাগেশ্বরীতে ইজিবাইকে গাঁজা বিক্রির সময় আটক ১, আলামত ও ইজিবাইক জব্দ।


আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

​নাগেশ্বরী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ০১ (এক) কেজি গাঁজাসহ মোঃ মফিজুল ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক এবং একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

​বুধবার (২৯ জুলাই, ২০২৬) নাগেশ্বরী থানা পুলিশ সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১০:৫৫ ঘটিকায় নাগেশ্বরী পৌরসভার ৪ নং ওয়ার্ডের কলেজ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​ধৃত আসামী মোঃ মফিজুল ইসলাম নাগেশ্বরী থানার সন্তোষপুর ইউনিয়নের নওডাঙ্গা স্কুল পাড়া (১ নং ওয়ার্ড) এলাকার মোঃ আব্দুল খালেকের পুত্র।

​পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নাগেশ্বরী থানার এসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি টিম থানা এলাকায় মাদকবিরোধী ডিউটি করাকালে গোপন সংবাদ পায় যে, কলেজ মোড়ের পূর্ব পাশে রেজোয়ানের এইচআর মেটাল দোকানের সামনে একটি ইজিবাইকে বসে এক ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বিক্রি করছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি অফিসার ইনচার্জ (ওসি), নাগেশ্বরী থানাকে অবহিত করে এবং তাঁর নির্দেশক্রমে অভিযান চালানো হয়।

​অভিযানকারী দলটি রাত আনুমানিক ১০:৫৫ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইকে থাকা মোঃ মফিজুল ইসলামকে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশি চালিয়ে ইজিবাইকের ভিতর আসামীর দুই পায়ের মাঝে লুকানো অবস্থা থেকে হলুদ কসটেপ ও সাদা পলিথিনে মোড়ানো ১ (এক) কেজি ওজনের অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২০,০০০/- (বিশ হাজার) টাকা।

​এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত ৫ ব্যাটারী চালিত ১টি নীল রঙের পুরনো ইজিবাইক (আনুমানিক মূল্য ১,৫০,০০০/- টাকা) এবং আসামীর ডান হাত থেকে ১টি আইটেল বাটন মোবাইল ফোন (আনুমানিক মূল্য ১,০০০/- টাকা) জব্দ করা হয়। উদ্ধারকৃত সর্বমোট আলামতের মূল্য প্রায় ১,৭১,০০০/- (এক লক্ষ একাত্তর হাজার) টাকা।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করেছে যে, সে দীর্ঘ দিন যাবত ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে নাগেশ্বরী উপজেলার বিভিন্ন স্থানে ইজিবাইকযোগে বিক্রি করে আসছিল।

​পুলিশ আরও জানায়, এই ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।মাদককে না বল ৯৯৯ফোন দিন


More News Of This Category