রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

নরসিংদীর শিবপুরে হত্যা মামলার আসামি মোবারক গং দের বিরুদ্ধে চাঁদাবাজি ও নাশকতার অভিযোগ: গুলি ও ককটেল বিস্ফোরণ এলাকায়আতঙ্ক

বিশেষ প্রতিনিধিঃ
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ খান হত্যা মামলার আসামি মোবারক হোসেন জামিনে এসে আবারও বেপরোয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি তিনি এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে প্রকাশ্যে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছেন। এ ঘটনায় শিবপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৩ আগস্ট) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পাট্টার পার গ্রামের ব্যবসায়ী মো. জামাল উদ্দিন খোকার ওয়েস্টেজ প্রতিষ্ঠানের সামনে মোবারক হোসেন ও তার ১০-১৫ জন সহযোগী মোটরসাইকেল নিয়ে আসেন। এ সময় তারা খোকার কাছে চাঁদা দাবি করেন।

​একপর্যায়ে খোকাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছোড়ে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়, যা পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে দেয়। এই ঘটনার খবর পেয়ে শিবপুর থানার এসআই রাকিব হাসান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি এলাকা পরিদর্শন করে দুটি তাজা ককটেল উদ্ধার করেন।

আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন ও রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
​ভুক্তভোগী ব্যবসায়ী জামাল উদ্দিন খোকা জানান, মোবারক হোসেন গং বেশ কিছুদিন ধরেই তাকে হুমকি দিয়ে আসছিলেন। এর আগে মদিনা মেইন গেটের পূর্ব পাশে নুরুল ইসলামের দোকানের সামনে মোবারক প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বের করে তাকে ভয় দেখান। বুধবারের হামলার পর তিনি কোনোমতে জীবন নিয়ে পালিয়ে এসেছেন। খোকা জানান, সন্ত্রাসীরা তাকে খুন করে লাশ গুম করে ফেলার হুমকিও দিয়েছে।

​এলাকাবাসী জানান, মোবারক জামিনে আসার পর থেকেই তার সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। চাঁদাবাজি, হুমকি-ধমকি এবং প্রকাশ্যে অস্ত্র ব্যবহারের কারণে তারা আতঙ্কে রয়েছেন। তাদের আশঙ্কা, যেকোনো মুহূর্তে আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

​নাশকতা ও হামলার ঘটনায় মোবারক হোসেন (৩০), তার সহযোগী মো. তুষার মিয়া (২৮) এবং বাদশা মিয়া (৩৫) সহ ১০-১৫ জন সন্ত্রাসীর বিরুদ্ধে শিবপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে


More News Of This Category