সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

নবীগঞ্জে জুমা নামাজরত অবস্তায় ছুরিকাঘাতে হত্যার মুলহোতা রোসেল মিয়া র‍্যাবের হাতে গ্রেফতার

Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

মোঃ আজিজুল ইসলাম হৃদয়
হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ চলাকালে এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যার মুলহোতা র‍্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে।

শনিবার( ৮ নভেম্বর ) ভোর রাতে র‍্যাব ৯ সিপিসি ৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে খুনি কে আটক করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বনগাঁও গ্রামের মো.সুনাহর মিয়ার ছেলে ইমরুল মিয়া (৪০) জুমার নামাজ আদায় করছিলেন। নামাজের একপর্যায়ে একই গ্রামের আতিক মিয়ার ছেলে রোসেল মিয়া (২২) হঠাৎ ধারালো ছুরি নিয়ে তার ওপর হামলা চালান।

এতে ইমরুল গুরুতর আহত হয়ে মসজিদের ভিতরেই লুটিয়ে পড়েন।

উপস্থিত মুসল্লিরা নামাজ থামিয়ে দ্রুত আহত ইমরুলকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো বনগাঁও গ্রামে শোকের ছায়া নেমে আসে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা জানান, নামাজের সময় মসজিদের ভেতর এমন নৃশংস ঘটনা তারা জীবনে কখনও দেখেননি।

র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম
গ্রেফতার এর বিয়ষটি নিশ্চিত করে।
তিনি বলেন নৃশংস হত্যার ঘটনার খবর পেয়ে র‍্যাব- ৯ সিপিসি -৩ তৎপরতা শুরু করেন।
রাতের মধ্যে খুনি কে আটক করেন।


More News Of This Category