সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
Headline :
সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

নতুন বাংলাদেশ বিনির্মাণে স্বচ্ছ মানবাধিকার রক্ষায় সবাইকে সঠিক ভূমিকা পালন করতে হবে

Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার রক্ষায় সচেতনতা ও দায়িত্বশীলতার আহ্বান জানিয়ে বার্তা দিয়েছেন মানবাধিকার সংগঠক আনোয়ার হোসেন। তিনি বলেন, দিন আসে দিন যায়, মাস পেরিয়ে বছর ঘুরে ফিরে আসে তবুও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে আমরা অনেকেই নীতিগতভাবে চলতে চাই না।

তিনি উল্লেখ করেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা মানুষের জন্মগত মৌলিক অধিকার। রাষ্ট্রের পাশাপাশি সমাজের প্রতিটি নাগরিকের দায়িত্ব হলো এসব অধিকার নিশ্চিত করা এবং মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

বর্তমান বাস্তবতার চিত্র তুলে ধরে তিনি বলেন, দেশে হত্যা, গুম, খুন, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, লুটপাট, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো অপরাধ বাড়ছে, যা সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।
সাধারণ নাগরিকদের প্রত্যাশা নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক জীবন।

এ পরিস্থিতি থেকে উত্তরণে মানবাধিকার রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়ে আনোয়ার হোসেন বলেন, ক্ষমতার ঊর্ধ্বে উঠে দেশের অসহায় মানুষের কল্যাণে কাজ করাই মানবিক রাষ্ট্র গঠনের প্রধান পথ। নতুন বাংলাদেশ বিনির্মাণের মূল চাবিকাঠি হলো স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবাধিকার নিশ্চিত করা।

তিনি আন্তর্জাতিক মানবাধিকার দিবসের চেতনাকে সামনে রেখে সকল শ্রেণি-পেশার মানুষকে মানবিক দায়িত্ব পালন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহ্বান জানান।


More News Of This Category