শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন তিনি তরুণদের প্রধানমন্ত্রী :তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিদিন

Update : শনিবার, ২ মে, ২০২৬

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সারা বাংলাদেশের ৬৪টি জেলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন, তিনি তরুণদের প্রধানমন্ত্রী। তরুণদের নিয়ে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। সুন্দর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি দেখিয়েছেন, সেটি বাস্তবায়িত হবে।

আজ ২ মে শনিবার সিলেট থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধনের পর তাঁর ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে। এই স্পোর্টসকে শুধুমাত্র শরীরচর্চা বা অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ না রেখে, তিনি এটিকে একটি পেশায় পরিণত করার উদ্যোগ নিয়েছেন বলে জানান। আর সেই উদ্যোগের বাস্তবায়নের যাত্রা আজ থেকেই শুরু হলো।

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” ময়মনসিংহ জেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, ময়মনসিংহের সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু, জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স এবং সিটি কর্পোরেশন প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিশু-কিশোর ক্রীড়াবিদ, প্রশিক্ষক, অভিভাবক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।


More News Of This Category